চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বাইশ গজে ফিরছেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। ফের বাইশ গজে ফিরছেন প্রাক্তন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন এনসিএল টি–টোয়েন্টিতে চট্টগ্রামের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের আন্যতম সেরা ওপেনারকে। আজ বৃহস্পতিবার (৭ অগস্ট) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তামিমের কাকা তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

চলতি বছরের মার্চে প্রিমিয়ার লিগ খেলার সময়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। আশঙ্কাজনক অবস্থায় মাঠ তেকে তাঁকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা বেশ কয়েকদিন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সুস্থ হয়ে ওঠেন। যদিও চিকি‍ৎসকদের পরামর্শ মেনে ক্রিকেট থেকে দূরেই ছিলেন তিনি। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন তামিম।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএলটি–টোয়েন্টি প্রতিযোগিতা।  বগুড়া, রাজশাহী ও সিলেটে প্রতিযোগিতার ম্যাচগুলি বসবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বগুড়া ও রাজশাহীতে প্রতিদিন একটি করে মোট দুটি ম্যাচ হবে। লিগ পর্বের ম্যাচগুলো শেষ হলে সেমিফাইনাল ও ফাইনাল হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নকআউট পর্বের ম্যাচগুলি দিনরাতের করার পরিকল্পনা নিয়েছেন বিসিবি কর্তারা। এনসিএল টি–টোয়েন্টিতে তামিমের পাশাপাশি এবার খেলার কথা রয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের। গতবার তামিম ৪টি ও মুশফিক ২টি ম্যাচ খেললেও ছিলেন না মাহমুদউল্লাহ। তামিম চট্টগ্রামে খেললেও মুশফিক রাজশাহীর বদলে সিলেটের হয়ে খেলার ইচ্ছার কথা নির্বাচকদের জানিয়েছেন। মাহমুদউল্লাহ কোন দলে খেলবেন, সেটি এখনও নিশ্চিত নয়।

 

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

CSK-এর আচরণে ক্ষুব্ধ অশ্বিন! আয়ুষ মাত্রের চোট নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্পিনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ