পিতৃহারা হলেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না

গাজিয়াবাদে নিজের বাড়িতেই পরলোক গমন করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় সকালটাই শুরু হয়েছে কিংবদন্তি গায়িকা তথা সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর দিয়ে। যার জেরে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এরই মধ্যে ধাক্কা খেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। বাবাকে হারালেন তিনি। জানা গিয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর পিতা ত্রিলোকচাঁদ রায়নার। গাজিয়াবাদে নিজের বাড়িতেই পরলোক গমন করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

কর্মজীবনের শুরুতে মিলিটারি অফিসার এবং অর্ডন্যান্স ফ্যাকটারিতে বোম তৈরি করতেন ত্রিলোকচাঁদ। সেই সময় জম্মু ও কাশ্মীরের রায়নাওয়াড়িতে থাকত সুরেশ রায়নার পরিবার। তবে ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের হত্যার ঘটনার পর গ্রাম ছেড়ে মুরদানগরে চলে আসেন তারা। সেখানে খুবই কষ্ট করেই সংসার চালাতে হত ত্রিলোকচাঁদ রায়নাকে। নিজের ছেলের ক্রিকেট খেলার কোচিংয়ের ফি জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতেন তিনি।

তাই ১৯৯৮ সালে তিনি ছেলেকে লখনউয়ের গুরু গোবিন্দ স্পোর্টস কলেজে ভর্তি করেন। এরপর কার্যত আর পিছন ফিরে তাকাতে হয়নি সুরেশ রায়নাকে। বরাবরই একসঙ্গে থাকতেন দু’জন। সুযোগ পেলেই একই বাবার সঙ্গে সময় কাটাতেন তাঁরা। টিম ইন্ডিয়ার প্রাক্তনকে জীবনের যে চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে শক্তি এবং মানসিকতা জোগাতেন তাঁর পিতাই।  

   

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার