Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষের জীবনাবসান

বৃহস্পতিবার ভোরে জীবনাবসান

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষ। বয়স হয়েছিল ৭০ বছর। পরিবার তাঁর প্রয়াণের খবর দিতে গিয়ে জানিয়েছে, সুমন্ত ঘোষ দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বাড়িতে থেকেই চলছিল চিকিৎসা। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

প্রাক্তন রেফারির প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন,  রেফারিং জগতে সুমন্তদা নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। ঘরোয়া ফুটবলের পাশাপাশি জাতীয়স্তরের ফুটবলম্যাচেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। সুমন্তদার প্রয়াণ রেফারিং জগতে একটা বিরাট শূন্যতা তৈরি করল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ বিশিষ্ট এই রেফারির প্রয়াণে শোক প্রকাশ করেছেন। সাজি বলেন, একজন প্রথম শ্রেণির রেফারি ছিলেন সুমন্ত ঘোষ। উনি একজন অভিজ্ঞ ইন্সস্ট্রাক্টর ছিলেন। সুদক্ষ ম্যাচ কমিশনার। ওনার প্রয়াণ নিঃসন্দেহে রেফারিজগতে অপূরণীয় শূন্যতা তৈরি করল। আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের তরফ থেকে সুমন্ত ঘোষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। 

সুমন্ত ঘোষের জন্ম ১৯৫২-য়ের ১০ এপ্রিল। ছোট থেকেই ফুটবলের প্রতি ঝোঁক। রেফারিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৯০ সালে ফিফার রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন সুমন্ত ঘোষ। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করেন। অলিম্পিক বাছাই পর্বের বহু ফুটবল ম্যাচ।  অবসরের পরেও ফুটবল জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নানা বিষয়ে দিতেন পরামর্শ। সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল। 

শপথ অনুষ্ঠানের শেষে নিহত ৩ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির

পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর

হেলমেট না পরায় বিজেপি নেতাকে চড় মহিলা ট্রাফিক পুলিশের, তারপর যা ঘটল…

রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

বিজয় দেবেরাকোন্ডার জন্মদিনে ‘রাউডি জনার্দনা’-র রহস্যময় ট্যাগলাইনে বাড়ল কৌতূহল

হরমুজ প্রণালির কাছে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ভারতীয় নাবিক, আহত ৪

বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু

‘‌লোকসভা নির্বাচনে আসন ছেড়ে দেব বিজেপিকে’‌, ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর

আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান