বর্ষসেরা টেস্ট দলেও জায়গা হল না ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলির

কিন্তু  নাম রয়েছে রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পন্থের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরের সেরা টেস্ট দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। যেখানে জায়গা পেয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার। তবে জায়গা হল টিম ইন্ডিয়ার টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু  নাম রয়েছে রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পন্থের। এই দলে রয়েছেন পাকিস্তান দলেরও তিন ক্রিকেটার। তাঁরা হলেন হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি এবং ফাওয়াদ আলম। 

কিন্তু কোহলির অধিনায়কত্বেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। এছাড়া ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল টিম ইন্ডিয়া। আর ঘরের মাঠে বরাবরই অনবদ্য খেলেছে তারা। তাহলে কেন বিরাট আইসিসি-র টেস্ট টিমে জায়গা পেলেন না? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গোটা ক্রিকেটমহলজুড়ে। 

এর আগে আইসিসি-র প্রকাশিত বর্ষসেরা টি-২০ এবং ওয়ান ডে দলেও নাম ছিল না কোহলির। তাই অনেকেই মনে করেছিল যে টেস্ট স্কোয়াডে বিরাটের নাম থাকবেই। কিন্তু অবিশ্বাস্যভাবে সেটাও আর হল না। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এর পিছনে রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের খারাপ ফর্ম। সেই ২০১৯ সালের পর থেকে আর সেঞ্চুরি পাননি বিরাট। এছাড়া সিরিজগুলিতে ধারাবাহিকতার বেশ অভাবও দেখা গিয়েছে। খুব বড় রানও পাননি। তাই তাঁকে বর্ষসেরার দলে রাখা হয়নি। একনজরে দেখে নেওয়া যাক আইসিসি-র বর্ষসেরা টেস্ট স্কোয়াড- 

রোহিত শর্মা (ভারত), দিমুত করুণারত্নে (শ্রীলঙ্কা), মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্থ (ভারত), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), হাসান আলি (পাকিস্তান), কাইল জেমিসন (নিউজিল্যান্ড) এবং শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার