বাবার পথ অনুসরণ! কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হলেন দ্রাবিড়-পুত্র অন্বয়

ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের ছোট পুত্রকে অধিনায়ক করল কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দল। সুতরাং আগামী মরসুমে দ্রাবিড় পুত্রের নেতৃত্বে খেলবে দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিতার দেখানো পথ ধরেই এগোচ্ছেন পুত্র অন্বয় দ্রাবিড়। নতুন দায়িত্ব পেলেন তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের ছোট পুত্রকে অধিনায়ক করল কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দল। সুতরাং আগামী মরসুমে দ্রাবিড় পুত্রের নেতৃত্বে খেলবে দল। কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে অন্বয়কে। তিনি বিনু মাঁকড় ট্রফিতে দক্ষিণ ভারতীয় এই দলকে নেতৃত্ব দেবেন। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি একজন দাপুটে উইকেটরক্ষকও। বাবার মতোই দক্ষ হয়েছেন অন্বয় দ্রাবিড়। অন্বয়ের বয়স মাত্র ১৬ বছর।

এই বয়সেই ক্রিকেট জগতে অনেকটাই এগিয়ে তিনি। এখন তো অধিনায়কের দায়িত্বও পেয়ে গেলেন তিনি। কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তিনি। যাতে স্পষ্ট যে, কর্নাটকের ক্রিকেটে ভালই জায়গা বানিয়ে নিয়েছেন অন্বয়। এর আগে দ্রাবিড়ের বড় পুত্র সমিত দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছিলেন কিন্তু গুরুতর আঘাতের কারণে সুযোগ হাতছাড়া হয়ে যায় তাঁর। এখন টিম ইন্ডিয়ায় অভিষেকের লক্ষ্যে এগোচ্ছেন তিনি। যদিও দ্রাবিড়ের বড় পুত্র ব্যাটিংয়ের পাশাপাশি বলেও দক্ষ।

বলা চলে, তিনি অলরাউন্ডার। তাই এখন ভারতীয় টিমে অভিষেকের লক্ষ্যে দৌড়চ্ছেন সমিত। আর তাঁর ভাই বাবার পথ অনুসরণ করে মাত্র ১৬ বছর বয়সেই কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হয়ে গেলেন। বোঝাই যাচ্ছে, ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড় তাঁর দুই ছেলেকেই ক্রিকেটের সঙ্গে মিলেমিশেই বড় করছেন। প্রসঙ্গত, গত বছর কর্নাটকের অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন অন্বয়। বিজয় মার্চেন্ট ট্রফিতে ৬ ম্যাচে ৮ ইনিংসে ৪৫৯ রান তুলেছিলেন তিনি। যার ফলে তিনি অনায়াসেই অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়ে যায়। এখন তো আবার একেবারে অধিনায়কের দায়িত্বও পেলেন অন্বয়।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি