অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, মিরাট: বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রবীণ কুমার। ছেলেকে নিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তিনি। তবে প্রাণে রক্ষা পেলেও দুর্ঘটনার ঘোর কাটাতে পারেননি প্রাক্তন ভারতীয় পেসার। দুর্ঘটনায় তাঁর গাড়ি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে পরিবারকে নিয়ে উত্তরপ্রদেশের মিরাটেই বসবাস করেন প্রাক্তন ভারতীয় পেসার। মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ ভাইপোকে ছাড়তে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল ছেলেও। নিজেই গাড়ি চালাচ্ছিলেন প্রবীণ। আচমকাই রাস্তায় পিছন থেকে একটি পণ্যবাহী ট্রেলার প্রাক্তন ক্রিকেটারের গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যদিও তেমন বড় ধরনের চোট লাগেনি ৩৬ বছর বয়সী প্রাক্তন জাতীয় ক্রিকেটারের।

বুধবার এক সংবাদ সংস্থাকে দুর্ঘটনা থেকে বেঁচে পড়ার কথা জানিয়ে প্রাক্তন জাতীয় ক্রিকেটার বলেন, ‘ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, যে বড় ধরনের কিছু ঘটেনি। কোনও ক্রমে প্রাণে বেঁচে ফিরেছি। প্রথমে ধাক্কা লাগার পরে ভেবেছিলাম গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখি, পিছনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে।’ উল্লেখ্য, গত বছরই দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে যাওযার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন ভারতীয দলের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারার পরে তাঁর গাড়িতে আগুন লেগে যায়। কোন্ও ক্রমে বেঁচে ফেরেন পন্থ। যদিও দুর্ঘটনায় পাওয়া আঘাতের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন তিনি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার