পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ১২ বছরের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক খালিদ লতিফকে ১২ বছরের কারাদণ্ড দিল নেদারল্যান্ডসের আদালত। সোমবার এই সাজা ঘোষণা করা হয়েছে। চরমপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্সকে খুনের হুমকির অভিযোগে তাঁকে সাজা দেওয়া হয়।

২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন লতিফ। তাতে লতিফ বলেছিলেন, নেদারল্যান্ডসের চরমপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্সকে হত্যা করতে পারলে পুরস্কার দেবেন। লতিফ গির্টের একটি মন্তব্যে ক্ষুব্ধ ছিলেন।

গির্ট বলেছিলেন, তিনি নবী মহম্মদের ব্যঙ্গচিত্রের একটি প্রতিযোগিতা করতে চান। ওয়াইল্ডার্সের ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল মুসলিম সমাজ। সারা বিশ্বে প্রতিবাদ জানানো হয়। ইসলাম সম্প্রদায় চরম্পন্থী এই নেতার মন্তব্যকে তাঁদের ধর্মের অবমাননা হিসেবে দেখেন।

ফলে ক্ষুব্ধ লতিফ এই ভিডিও বার্তা দেন। তাঁর এই ভিডিও বার্তা নিয়ে মামলা দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা, প্ররোচনা এবং হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। তারপর তাঁর শাস্তি ঘোষণা করেছে নেদারল্যান্ডসের আদালত। যদিও এই বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া দেননি খালিদ লতিফ।

প্রসঙ্গত, ২০১০ সালের এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন লতিফ। দেশের হয়ে ৫টি একদিনের ম্যাচ এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এর আগে লতিফের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। ২০১৭ সালে  পাঁচ বছরের জন্য তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে