অস্ট্রেলিয়ান ওপেনে আবার অঘটন, ছিটকে গেলেন প্রাক্তন বিশ্ব সেরা মেদভেদেভ

শুক্রবার তৃতীয় রাউন্ডে সেবাস্তিয়ান কোরদার কাছে স্ট্রেট সেটে হেরে যান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন কার্যত অঘটনের প্রতিযোগিতা হয়েই দাঁড়াচ্ছে। প্রাক্তন চেয়ারম্যান রাফায়েল নাদালের পরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন ক্যাসপার রুড। শুক্রবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন বিশ্ব সেরা রুশ খেলোয়াড় দানিল মেদভেদেভ। তৃতীয় রাউন্ডে অপ্রত্যাশিতভাবেই তিনি হেরে গিয়েছেন বিশ্ব ক্রম তালিকায় ৩১ নম্বরে থাকা মার্কিন খেলোয়াড় সেবাস্তিয়ান কোরদার কাছে। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ান পিটার কোরদার ছেলে হলেন সেবাস্তিয়ান। শেষ পর্যন্ত খেতাব জিততে পারলে বাবাকে ছোঁয়ার নজির স্পর্শ করবেন তিনি।

 

এদিন রড লেভার এরিনায় তৃতীয় রাউন্ডে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৭-৬ ফলাফলে জিতে যান মার্কিন খেলোয়াড় সেবাস্তিয়ান কোরদা। দ্বিতীয় ও তৃতীয় সেট এক তরফাভাবেই জিতে যান বিশ্ব ক্রম পর্যায়ে ২১ নম্বরে থাকা তরুণ খেলোয়াড়। অনামী খেলোয়াড়ের কাছে প্রাক্তন বিশ্ব সেরা দানিল মেদভেদেভের হার অনেকেই চমকে দিয়েছে। এর আগে দু’দুবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও খেতাব জিততে পারেননি রাশিয়ান খেলোয়াড়। এবারও অধরা থেকে গেল খেতাব।

বিশ্বের অন্যতম নামী খেলোয়াড়কে হারিয়ে দিয়েছেন তা বিশ্বাসই করতে পারেননি ২২ বছরের কোরদা। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, ‘সত্যিই অবিশ্বাস্য ম্যাচ। আমি ভীষণ উত্তেজিত। দানিল মেদাভেদেভের মতো খেলোয়াড়কে যে হারাব তা ভাবতেই পারিনি। খেলতে নামার আগে নিজেই নিজেকে বলেছিলাম, সব কিছু ভুলে এগিয়ে যাও।’ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে যেভাবে বিশ্বের তারকা টেনিস তারকাদের হারিয়ে মার্কিন খেলোয়াড়রা জিতে চলেছেন তাতে শেষ পর্যন্ত যদি বিশ্বের অন্যতম অভিজাত প্রতিযোগিতার খেতাব কোনও আমেরিকানের হাতে উঠলে অবাক হওয়ার কিছু নেই।

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে মেঘ-বৃষ্টির লুকোচুরি, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC