আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

মহিলা বিশ্বকাপে মরক্কোর হৃদয় ভাঙ্গল ফ্রান্স

নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপে সবাইকে চমকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মরক্কো। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছিল আশরাফ হাকিমি–হাকিম জিয়েশদের। ফের একবার মরক্কোর স্বপ্ন চুরমার করে দিল ফ্রান্স। তবে ছেলেরা নয়। এবার মহিলারা। মঙ্গলবার মহিলা বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল মরক্কোর মেয়েদের।

অ্যাডিলেডের হিন্ডমার্শ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ফরাসি খেলোয়াড়রা। মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে যান ম,রক্কোর রক্ষণভাগের খেলোয়াড়রা। ১৫ মিনিটের মাথায় সাকিনা কারসাউইয়ের কাছ থেকে পাওয়া বল কাদিদিয়াতু দিয়ানি হেডের মাধ্যমে মরক্কোর জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। মিনিট পাঁচেক বাদে অর্থা‍ৎ ২০ মিনিটের মাথায় ফের মরক্কোর জালে বল গলায় ফ্রান্স। দিয়ানির কাছ থেকে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে ২–০ গোলে এগিয়ে দেন কেনজা দালি। তিন মিনিট বাদে ফের মরক্কোর জাল কাঁপান ইউজিনি লে সোমের। ২৩ মিনিটের মধ্যে তিন গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা। দ্রুত তিন গোল হজম করার পর রক্ষণকে আঁটোসাঁটো করে মরক্কোর খেলোয়াড়রা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে মরক্কোর মেয়েরা। রক্ষণ সামলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। রক্ষণ সামলানোর পাশাপাশি দুই–একবার আক্রমণেও যাওয়ার চেষ্টা। কিন্তু ফরাসি রক্ষণ দুর্গে গিয়ে খেই হারিয়ে ফেলে। ৭০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় ভিকি বেচোর ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্য ভেদ করে ব্যবধান ৪–০ করেন ইউজিনি। বাকি সময় অবশ্য কোনও দলই গোল করতে পারেনি। তবে যোগ্য দল হিসেবেই এদিন মরক্কোকে হারিয়েছে ফ্রান্স। শেষ চারে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইউজিনি লে সোমেররা।

Published by:

Share Link:

More Releted News:

ধর্ম নিয়ে বিতর্কের মাঝেই ইয়েশার পোস্টে লাইক সমীর রিজভীর, জল্পনা তুঙ্গে

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ