মরক্কোর বিরুদ্ধে ম্যাচের আগে আচমকাই বিপদে ফ্রান্স

আচমকাই জ্বরে আক্রান্ত  সেন্ট্রাল ডিফেন্ডার ডায়ত উপামেকানো ও আদ্রিঁয়া রাবিও।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর লক্ষ্য আজ বুধবার রাতে আল বায়েত স্টেডিয়ামে আফ্রিকার অদম্য সিংহ মরক্কোর বিরুদ্ধে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ান ফ্রান্স। আর মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামার আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ। আচমকাই জ্বরে আক্রান্ত  দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় সেন্ট্রাল ডিফেন্ডার ডায়ত উপামেকানো ও আদ্রিঁয়া রাবিও। ফলে ওই দুজনকে মাঠের বাইরে রেখেই প্রথম একাদশ বাছতে হচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেঁশকে। সূত্রের খবর, যদি প্রয়োজন হয় তাহলে বদলি হিসেবে দুজনকে মাঠে নামানো হবে।

চোটের কারণে এনগোলো কান্তে ও পল পগবার মতো দুই দুর্দান্ত খেলোয়াড়কে ছাড়াই বিশ্বকাপ খেলতে এসেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। যদিও দুজনের অনুপস্থিতি বুঝতে দেননি আদ্রিঁয়া রাবিও এবং বায়ার্ন মিউনিখে খেলা সেন্ট্রাল ডিফেন্ডার ডায়ত উপামেকানো। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলার পরেই দুজনে জ্বরে আক্রান্ত হয়েছেন। দুজনে এতটাই দুর্বল যে সোমবার ও মঙ্গলবার দলের অনুশীলনেও যোগ দেননি দুই ফুটবলার।

আজ রাতে উপামেকানো না খেললে সেন্ট্রাল ডিফেন্সে রাফায়েল ভারানের সঙ্গী হতে পারেন লিভারপুলে খেলা ইব্রাহিমা কোনাতে কিংবা আর্সেনালের উইলিয়াম সালিবা। রাবিও’র পরিবর্তে প্রথম একাদশে আসতে পারেন রিয়ালে খেলা এডুয়ার্ডো কামাভিঙ্গার।  প্রথম একাদশে থাকার সম্ভাবনাই বেশি। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ায় মরক্কোর বিরুদ্ধে কৌশল বদলাতে হচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেঁশকে। সূত্রের খবর, দল সহজে জয় পেলে উপামেকানো ও রাবিওকে পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামাবেন না ফরাসি কোচ।   

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?