চির বিদায়! চলে গেলেন ‘ফুটবল সম্রাট’ বেকেনবাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরেই ফুটবল জগতে নক্ষত্র পতন। চলে গেলেন ফুটবল কিংবদন্তী ফ্র্যাঞ্জ ‘ডার কাইজার’ বেকেনবাওয়ার। রবিবার রাতে ঘুমের মধ্যেই মৃত্যুর দেশে পাড়ি জমিয়েছেন জার্মান ফুটবলের স্বর্ণযুগের মহানায়ক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বিরল রোগে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে জার্মান ফুটবলের মহানায়কের মহাপ্রস্থানে পাড়ি জমানোর কথা জানানো হয়েছে। বেকেনবাওয়ারের আকস্মিক মৃত্যুসংবাদে ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৫ সালের সেপ্টেম্বরে মিউনিখের গিসলিংয়ের জন্ম গ্রহণ করেন বেকেনবাওয়ার। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি অনুরক্ত হয়ে পড়েন।  ‘১৮৬০ মিউনিখের’ ভক্ত হলেও বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি।  ১৯৬৪ সালে পেশাদার ফুটবলে তাঁর অভিষেক ঘটে। প্রথমে সেন্টার ফরোয়ার্ড এবং পরবর্তী সময়ে ডিফেন্ডার হিসেবে খেলতে শুরু করেন। ১৯৬৮-৬৯ মরসুমে বায়ার্ন মিউনিখকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বর্তায় তাঁর কাঁধে। অধিনায়ক হিসাবে প্রথমবার বায়ার্নকে বুন্দেসলিগার শিরোপাও এনে দেন। ১৯৭২-৭৪ সালে টানা তিনবার কাইজারের নেতৃত্বেই ঘরোয়া লিগ জয়ে হ্যাটট্রিক করে বায়ার্ন।

ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের হয়েও চুটিয়ে খেলেছেন বেকেনবাওয়ার। মাত্র ২০ বছর বয়সে দেশের জার্সি গায়ে অভিষেক ঘটে তাঁর। বিশ্বকাপ বাছাইপর্বে সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে হাতেখড়ি হয়। ১৯৬৬ বিশ্বকাপে অবশ্য ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল পশ্চিম জার্মানিকে। ১৯৭২ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। ওই দলের অন্যতম সদস্য ছিলেন বেকেনবাওয়ার। ১৯৭২ ও ১৯৭৬ সালে ব্যালন ডি’অর জিতে নেন এই ডিফেন্ডার। ১৯৮৩ সালে খেলোয়াড়ি জীবনকে আলবিদা জানান তিনি। তার পরে জার্মান জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব নেন। ১৯৮৬ সালে বেকেনবাওয়ারের প্রশিক্ষণেই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল জার্মানি। যদিও দিয়েগো মারাদোনার আর্জেন্টিনার কাছে হারতে হয়েছিল কার্ল হেইঞ্জ রুমেনিগে-রুডি ভয়লারদের। চার বছর বাদে আর্জেন্টিনাকে হারিয়েই বিশ্বকাপ ঘরে তুলেছিল জার্মান। লোথার ম্যাথাউজদের প্রশিক্ষক ছিলেন বেকেনবাওয়ার। জার্মান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরে ক্লাব কোচিংয়ে যুক্ত হন। তাঁর প্রশিক্ষণেই ১৯৯৫-৯৬ মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বায়ার্ন। কোচিং কেরিয়ার শেষে বায়ার্নের সভাপতি এবং জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক