ফরাসি ওপেন: রুনের কাছে হেরে ছিটকে গেলেন সিসিপাস

ফরাসি ওপেনে বড়সড় অঘটন ঘটিয়ে দিলেন হোলগার রুন। টুর্নামেন্টের চতুর্থ বাছাই স্টেফানোস সিসিপাসকে ছিটকে দিলেন এই ড্যানিশ তারকা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি ওপেনে বড়সড় অঘটন ঘটিয়ে দিলেন হোলগার রুন। টুর্নামেন্টের চতুর্থ বাছাই স্টেফানোস সিসিপাসকে ছিটকে দিলেন এই ড্যানিশ তারকা। খেলার ফলাফল ৭-৫, ৩-৬, ৬-৩, ৬-৪। ভবিষ্যতের তারকা বলে ধরা হচ্ছিল রুনকে। আর কেন সেটা ধরা হয়েছে এদিন তার বড়সড় প্রমাণ দিয়ে দিলেন তিনি। সিসিপাসের মতো বড় মাপের টেনিস খেলোয়াড়কে সহজেই হারিয়ে দিলেন রুন। আর ডেনমার্কের প্রথম কোনও খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ১৯ বছরের হোলগার।

কোয়ার্টার ফাইনালে ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন রুন। রুড ৬-২, ৬-৩, ৩-৬ এবং ৬-৩ গেমে হুবার্টকে পরাজিত করে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছেছেন। যদিও তিনিও প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টারে পা রাখলেন।

রুনের বিরুদ্ধে দর্শক ভরা স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিলেব সিসিপাস। শুরুতেই ব্রেক করেন রুনকে। কিন্তু স্নায়ুর চাপ সামলে ধীরে-ধীরে ম্যাচের রাশ নিজের দিকে টেনে নেন রুন। তাঁর এই কাজ সিসিপাস ধরতেই পারেননি। বলতে গেলে রীতিমতো বোকা বানিয়ে সিসিপাসকে টেক্কা দিয়ে দেন রুন। এবার দেখার বিষয় কোয়ার্টারে রুডের বিপক্ষে হোলগার কতটা সফল হন। তবে অনেকেই বাজি ধরেছেন এই তরুণ টেনিস খেলোয়াড়ের ওপর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের