French Open: কোর্টে নেমে নিজেকে নেটের সঙ্গে বেঁধে ফেলল তরুণী, বন্ধ হল খেলা

সেই সময় চলছিল ফরাসি ওপেনের দ্বিতীয় সেমি ফাইনাল। কোর্টে লড়াই চালাচ্ছিলেন মারিন চিলিচ এবং ক্যাসপার রুড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেই সময় চলছিল ফরাসি ওপেনের দ্বিতীয় সেমি ফাইনাল। কোর্টে লড়াই চালাচ্ছিলেন মারিন চিলিচ এবং ক্যাসপার রুড। তাদের মধ্যে একজন ফাইনালে রাফায়েল নাদালের জন্য মুখোমুখি হবেন। তাই সবার নজর ছিল এই খেলার দিকে। কিন্তু হঠাৎ করেই ঘটে গেল এক ঘটনা। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রইল খেলা। সার্ভ করতে গিয়ে আচমকা থেকে গেলেন রুড। তিনি দেখেন কোর্টে নেমে এসেছে নিজেকে নেটের সঙ্গে বেঁধে ফেলল তরুণী। আর তাঁর টি শার্টে লেখা ছিল, ‘আমার হাতে আর ১০২৮ দিন রয়েছে’। 

এরপর নিরাপত্তারক্ষীরা জোর করে ওই তরুণীকে কোর্ট থেকে বার করে নিয়ে যান। কিন্তু ততক্ষণে দুই খেলোয়াড় মারিন চিলিচ এবং ক্যাসপার রুড সাজঘরে ফিরে গিয়েছেন। বেশ কিছুক্ষণ পরে ফের কোর্টে এসে খেলা শুরু করেন তারা। 

 

পরে জানা গিয়েছে, ওই তরুণী পরিবেশ নিয়ে আন্দোলনকারীদের দলের সঙ্গে যুক্ত। দূষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য তিনি ফরাসি ওপেনের প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন। যদিও খেলার মাঠে এই ঘটনা আগেও দেখা গিয়েছে। অন্যদিকে, মারিন চিলিচ চোট পাওয়ায়, এই ম্যাচে জয় পেয়ে ফাইনালে নাদালের মুখোমুখি হবেন রুড। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের