পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে, কত নম্বর জার্সিতে এমবাপ্পে

Share:

নিজস্ব প্রতিনিধি : তাঁকে ঘিরে দলবদলের জল্পনা চলছিলই। শেষ পর্যন্তু পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখাতে চলেছেন ফরাসি তারকা এমবাপ্পে। কিন্তু এমবাপ্পে কী তাঁর ৭ নম্বর জার্সিটা পাবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে স্পেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার দশ নম্বর জার্সিটা পরে খেলতে পারেন এমবাপ্পে।

২০১৮ সাল থেকে পিএসজির হয়ে খেলছেন ফরাসি ফুটবল তারকা এমবাপ্পে। পিএসজির হয়ে খেলার সময়ে ৭ নম্বর জার্সি পরেছেন এমবাপ্পে। তবে পিএসজি ছাড়ার পর তাঁর ৭ নম্বর জার্সি পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কারণ, ৭ নম্বর জার্সিটি পরেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সিটি পরেছেন তিনি। এরপরই কোন নম্বরের জার্সি এমবাপ্পেকে দেওয়া যায়, তা নিয়ে চর্চা শুরু হয়। স্পেনের সংবাদমাধ্যম সূ্ত্রে জানা গিয়েছে, রিয়াল মাদ্রিদে এমবাপ্পে পেতে চলেছেন দশ নম্বর জার্সি। এই দশ নম্বর জার্সিটিই একটা সময়ে পড়তেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদে এই জার্সিটি পরেই খেলতেন জিদান। এবার জিদানের সেই জার্সিই উঠতে চলেছে তাঁর দেশেরই আরেকজন খেলোয়াড়দের হাতে। জানা গিয়েছে, এমবাপ্পে যে দলের খেলোয়াড়, সেই ফ্রান্সেও দশ নম্বর জার্সি পরে খেলেন তিনি।

উল্লেখ্য, এর আগে রিয়াল মাদ্রিদে কিংবদন্তি হাঙ্গেরি খেলোয়াড় ফেরেঙ্ক পুসকাসের গায়ে এই দশ নম্বর জার্সিটি দেখা গিয়েছিল। তবে এখন এই দশ নম্বর জার্সিটি পরছিলেন লুকা মদরিচ। এবার এই দশ নম্বর জার্সিটির মালিক বদল হতে চলেছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ