আইকন হয়ে জুয়ার বিজ্ঞাপন, শচীনকে আইনি নোটিশের হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজ্ঞাপনে তারকা মুখ বহুল প্রচলিত বিষয়। এখন বিশেষ করে অনলাইন বিজ্ঞাপনেরই যুগ। অনলাইন গেমিং এর এখন রমরমা বাজার। আর এর বিজ্ঞাপনগুলিতেই দেখা যায় তারকাদের। ফলে অনুরাগীদের রোষের মুখে পড়েন বহু সেলেব। এবার তোপের মুখে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর।

সম্প্রতি অনলাইনে জুয়ার বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। অনলাইন গেমিং-এ যুবপ্রজন্মকে উৎসাহ দিচ্ছিলেন বিজ্ঞাপনে। এর ফলে নিজের রাজ্যের বিধায়কের থেকেই আইনি নোটিশ পাচ্ছেন শচীন তেন্ডুলকর। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা নির্দল বিধায়ক বাচ্চু কদু এই আইনি নোটিশ ধরাচ্ছেন। বিধায়কের দাবি, যাদের ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। তাঁদের ন্যূনতম কিছু নিয়ম মানা উচিত। দেশের আইকন হিসেবে এধরণের বিজ্ঞাপনে তারকার উপস্থিতি যুবপ্রজন্মের কাছে ভুল বার্তা বলে তিনি জানান।

বিধায়ক বলেন, “৩০ অগস্ট শচীনকে একটি আইনি নোটিস ধরানো হবে। এই ধরনের বিজ্ঞাপনে কাজ করা নিয়ে তিনি ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবেন, তা জানাতে ৩০ তারিখ পর্যন্তই তাঁকে সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করেননি শচীন। তাই আইনজীবী মারফৎ নোটিস পাঠানো হচ্ছে।”

মূলত শচীন তেন্ডুলকর দেশের কাছে আইকন। যুবসম্প্রদায়ের কাছে তিনি অনুপ্রেরণা। তাঁর এই কার্যকলাপ ভুল বার্তাস্বরূপ বলেই ওয়াকিবহাল মহলের। উল্লেখ্য, শুধু শচীন তেন্ডুলকর নয় এর আগে পানমশলার বিজ্ঞাপনে অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারকে অনুরাগীদের বিষাদের মুখে পড়তে হয়।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা