‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় ক্রিকেটে অজিত আগরকরের অধ্যায়ের শেষ। চিফ সিলেক্টর পদ থেকে তাঁর সরে দাঁড়ানোর পরই তাঁকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। আগরকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং তাঁর সময়ের সাফল্যের কথা তুলে ধরে গম্ভীর বুঝিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটে আগরকরের অবদান সময়ের সঙ্গে আরও বেশি করে চর্চিত হবে। 

গম্ভীর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় লিখেছেন, ‘প্রিয় অজিত ভাই, আপনার সঙ্গে কাজ করাটা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয় ছিল। ওই তিনটি আইসিসি ট্রফি আপনার এই বিশ্বাসের প্রমাণ যে, দলই সবসময় প্রথম এবং দলকেই সবসময় প্রাধান্য দেওয়া হয়েছে। আমি বলতেই চাই যে, ইতিহাস আপনার প্রতি আরও সদয় হবে। সবকিছুর জন্য ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ সকল প্রচেষ্টার জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।’ গম্ভীরের বার্তার সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি লাইন ‘ইতিহাস আপনাকে আরও ভালভাবে মনে রাখবে।’  অর্থাৎ, আগরকরের কিছু সিদ্ধান্ত নিয়ে সেই সময় প্রশ্ন উঠলেও ভবিষ্যতে তাঁর কাজকে সাফল্যের নিরিখে আরও ইতিবাচকভাবে দেখা হবে বলেই ইঙ্গিত করেছেন ভারতীয় দলের হেড কোচ। 

অজিত আগরকরের চিফ সিলেক্টর থাকার সময়ে ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এরপর ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। অর্থাৎ, তাঁর সময়ের ভারতীয় দলের সাফল্যের তালিকা যথেষ্ট দীর্ঘ।  মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর দায়িত্ব বাড়ানোর আগ্রহ দেখাননি। তাঁর বিদায়ের পর প্রজ্ঞান ওঝাকে অন্তর্বর্তী চিফ সিলেক্টর করা হয়েছে। 

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২