বিসিসিআইয়ের প্রতি ক্ষোভ প্রকাশ গাভাসকারের, কিন্তু কী কারণে

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক দত্তাজিরাও গায়কোয়াড। গায়কোয়াডকে শ্রদ্ধা জানাতে দেরিতে কালো ব্যান্ড পরায় এবার ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন গাভাসকার।

রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচে ধারাভাষ্য চলাকালীন ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় গাভাসকারকে। ধারাভাষ্য দিতে দিতেই গাভাসকার বলে ওঠেন, গত মঙ্গলবার দত্তাজিরাও গায়কোয়াড মারা যান। এরপর গত বৃহস্পতিবার থেকে শুরু হয় রাজকোট টেস্ট। উচিত ছিল টেস্ট ম্যাচ শুরুর প্রথম দিনই কালো ব্যান্ড করা। কিন্তু তা করা হয়নি। শনিবার খেলোয়াড়রা কালো ব্যান্ড পরেছেন। দেরিতে হলেও শুভ বুদ্ধির উদয় হয়েছে।

এদিন বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের প্রাক্তন অধিনায়ক দত্তাজিরাও গায়কোয়াডকে স্মরণ করে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা কালো ব্যান্ড পরবে। বিসিসিআইয়ের এই বিবৃতির পর রোহিত শর্মাদের কালো ব্যান্ড হাতে কালো ব্যান্ড পরতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে দত্তাজিরাওয়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেও দেখা যায়। উল্লেখ্য, ১৯৫৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করতে দেখা যায় দত্তাজিরাওকে। মোট ১১টি টেস্ট খেলেছেন দত্তাজিরাও। ১৯৫৭-৫৮ সালে তাঁরই নেতৃত্বে বরোদা রনজি ট্রফি জিতেছিল।

দুর্গাপুজোর পরেই কলকাতা পুরসভায় ভোট, ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে নিজেকে ৬.৩৬ কোটি টাকার ফেরারি উপহার দিলেন রণবীর

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

অকালে প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর