আয়ারল্যান্ডের বিরুদ্ধে যশস্বীকে তিন নম্বরে খেলাতে চান গাভাসকার

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার টি ২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। সেই ম্যাচের আগে ভারতের প্রথম একাদশ সাজিয়ে দিয়েছেন কিংবদন্তি ক্রিকেট তারকা সুনীল গাভাসকার। প্রস্তুতি ম্যাচে ঋষভ পন্থকে তিন নম্বরে খেলানো হলেও গাভাসকার ষশস্বী জয়সওয়ালকে তিন নম্বরে খেলাতে চান। তবে ওপেনিংয়ে অবশ্য রোহিতের সঙ্গে কোহলিকে চান কিংবদন্তি এই ব্যাটসম্যান।

সুনীল গাভাসকারের মতে, ভারতের প্রথম একাদশে ষশস্বী জয়সওয়ালকে খেলানো উচিত। সদ্য সমাপ্ত আইপিএলে যশস্বী রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে তাঁকে। টি ২০ বিশ্বকাপেও ষশস্বীর সেই ফর্ম বজায় থাকবে বলে মনে করছেন গাভাসকার। এদিকে তিন নম্বরে ঋষভ পন্থকে না খেলালেও পাঁচ নম্বরে তাঁকে খেলাতে চান কিংবদন্তি এই ব্যাটসম্যান। চার নম্বরে খেলাতে চান সূর্যকুমার যাদবকে।

পাশাপাশি ভারতের প্রথম একাদশে হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবেকেও রাখতে চান গাভাসকার। সেই সঙ্গে রাখতে চান যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে অর্শদীপ সিংকে রাখতে চান না গাভাসকার। রাখেননি সঞ্জু স্যামসনকে। তবে প্রথম একাদশ গড়া নিয়ে গাভাসকার জানিয়েছেন, তিনি প্রথম একাদশ গড়া পছন্দ করেন না। কারণ, সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কারো না কারো পছন্দের খেলোয়াড় বাদ পড়বেই।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের