বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়, টিম ডিরেক্টরকে ঘাড়ধাক্কা

বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল সিদ্ধান্তের কথা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যাওয়ায় টিম ডিরেক্টর ওলিভার বিয়েরহফকে ঘাড়ধাক্কা দিল ক্লাব কর্তৃপক্ষ। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতি জারি করে জানিয়েছে, ক্লাবের পিছনে ওলিভারের যথেষ্ট অবদান আছে। তারপরেও আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দলের পরাজয়ের দায় ডিরেক্টরকেই নিতে হবে। ক্লাবকর্তৃপক্ষ সর্বসম্মতিক্রমে ওলিভার বিয়েরহফকে টিম ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্লাব সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ম্যাচ শেষের পর জার্মান ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। বিতর্কের কারণ ওয়ান লাভ আর্ম ব্র্যান্ড। সেই তর্কাতর্কির ঘটনায় সংবাদমাধ্যমে ফাঁস করেন জার্মান টিভির সাংবাদিক এস্থের সেদল্যাকেজ। ওলিভার বিয়েরহফকে প্রশ্ন করা হয়, ওয়ান লাভ আর্মব্র্যান্ড ইস্যু কি আরও ঠিকভাবে সামাল দেওয়া যেত। জানা গিয়েছে, জাপানের বিরুদ্ধে খেলতে নামার আগে কয়েকজন জার্মান খেলোয়াড়দের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে টিম ডিরেক্টর। যার প্রভাব পড়ে ম্যাচে। ওলিভার বলেন, অস্বীকার করার জায়গা নেই যে ওয়ান লাভ আর্ম ব্র্যান্ড আরও ভালোভাবে সামাল দেওয়া যেত। তবে তার জন্য বিশ্বকাপের লড়াই থেকে জার্মানি ছিটকে গিয়েছে কি না সেটা অন্যবিষয়।

অন্যদিকে, ব্রাজিলের কাছে পরাজিত হওয়ায় দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে ইস্তফা দিলেন  পাওলো বেন্তো। ব্রাজিলের বিরুদ্ধে তারা ৪-১ গোলে পরাজিত হয়েছে। পাওলো বেন্তো জানিয়েছেন, সেপ্টেম্বরেই সিদ্ধান্ত নিয়েছিলেন, দলকে কোয়ার্টারফাইনালে নিয়ে যেতে ব্যর্থ হলে ইস্তফা দেবেন। সিদ্ধান্ত কার্যকর করলেন।

আরও পড়ুন কোচের পদে ইস্তফা ওয়াসিমের

 

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?