এশিয়ান গেমসে শুটিংয়ে দেশকে রুপো দিলেন মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধের শুরুতেই এশিয়ান গেমসে পদক জিতল ভারত। এশিয়ান গেমসে চতুর্থ দিনের শুরুতেই শুটিংয়ে রুপো এল ভারতের ঘরে। মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে রুপো এনে দিল ভারতের কন্যারা। আশি চোক্সী, মানিনী কৌশিক, সিফট কিউর সামরা এই তিন ত্রয়ী ১৭৫৪ পয়েন্টে পদক জিতেছেন। সোনা জিতেছে চিন। তাঁদের পয়েন্ট ১৭৭৩।

সাত সকালেই হানঝাউয়ের শুটিং রেঞ্জে রুপোলি ঝলক দেখালেন ভারতের তিন ত্রয়ী কন্যা। ৫০ মিটার রাইফেলের ৩ পজিশনে প্রায় সোনা জিতে ফেলেছিলেন তাঁরা। তবে শেষ অবধি রুপোতেই থামতে হয়েছে। তবে এই আনন্দ মুহূর্ত কাটতে না কাটতে ২৫ মিটার পিস্তল শুটিং থেকে সোনা জিতেছেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান। তাঁদের পয়েন্ট ১৭৫৯। দ্বিতীয় চিন। শুটিংয়ের দলগত ইভেন্ট থেকে এটা ভারতের দ্বিতীয় সোনা। বুধবার সকালে ভারতের ঝুলিতে এসেছে চতুর্থ সোনা।

এশিয়ান গেমসে এর আগে শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্ট থেকে সোনা জিতেছিলেন ভারতের ছেলেরা। ২টো সোনা সহ শুটিং থেকে এখনও পর্যন্ত ভারতীয়রা পেয়েছেন ৭টা পদক। এশিয়ান গেমসে সব মিলিয়ে ৪টে সোনা, ৫টা রুপো ও ৭টা ব্রোঞ্জ ভারতের ঝুলিতে। সামনে প্যারিস অলিম্পিক। অলিম্পিকের মহামঞ্চের প্রস্তুতি যেন হানঝাউতেই সেরে নিচ্ছেন ভারতীয় শুটাররা।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?