ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেটারদের জন্য সুসংবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি :  বছরের শুরুতে মহিলা ক্রিকেটারদের জন্য সুসংবাদ দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এবার মহিলা ক্রিকেটারদেরও পুরুষদের সমান বেতন দেওয়ার সিদ্ধান্ত নিল ক্যারেবিয়ান বোর্ড। এর আগে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দেশেও এই একই নিয়ম চালু হয়।

সম্প্রতি মহিলা দলের ক্রিকেটারদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী সব আন্তর্জাতিক ও আঞ্চলিক ম্যাচগুলিতে মহিলা দলের খেলোয়াড়রা পুরুষ ক্রিকেটারদের সমান বেতন পাবেন। সেইসঙ্গে আন্তর্জাতিক দলের প্রাইজ মানি ও আঞ্চলিক দলের প্রাইজ মানির ক্ষেত্রেও পুরুষ ও মহিলা ক্রিকেটাররা সমান টাকা পাবেন। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। মহিলা ক্রিকেটারদের সঙ্গে যে চুক্তি সাক্ষরিত হয়েছে তা ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বোর্ডের এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিশোর স্যালো জানান, এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কাছে ঐতিহাসিক দিন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই নয়া উদ্যোগ কার্যকরী ভূমিকা নেবে।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ