পরবর্তী আইপিএল দেখাতে মুখিয়ে রয়েছে Google ও Amazon

এছাড়া আরও অনেক সংস্থাই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি এই ঘরোয়া টি-২০ ক্রিকেট লিগ দেখানোর সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি করার কথা জানিয়েছে বিসিসিআই। আর তারপর থেকেই বিভিন্ন বহুজাতিক সংস্থাগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে স্বত্ব কেনার প্রতিযোগিতা। এই দৌড়ে এবার ঢুকে পড়ল Google ও Amazon। 

জানা গিয়েছে, Google-এর অ্যালফাবিট ইঙ্ক সংস্থা পরবর্তী আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে ভীষণভাবে আগ্রহী। এছাড়া আরও অনেক সংস্থাই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি এই ঘরোয়া টি-২০ ক্রিকেট লিগ দেখানোর সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে। সেই তালিকার মধ্যে রয়েছে আমেরিকার এক বহুজাতিক সংস্থার নামও। সূত্রের খবর, ওই সংস্থার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তারাও ভারতীয় বোর্ডের থেকে সম্প্রচারস্বত্ব কেনার জন্য বিডিং পেপার তথা দরপত্র নিয়েছে। পাশাপাশি, অ্যামাজন, ডিজনি, মুকেশ আম্বানির রিল্যায়েন্স, সোনি গ্রুপ, জি এন্টাটেইনমেন্ট, ড্রিম ইলেভেনের মতো সংস্থাও দরপত্র তুলেছে।

বিসিসিআইয়ের তরফ থেকে আইপিএলের সম্প্রচারস্বত্বের মূল্য প্রায় ৫৫ কোটি টাকা রাখা হয়েছে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত স্বত্ব বিক্রি করতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। এবার দেখার বিষয় বিডিংয়ে কোন সংস্থা বাজিমাত করেন।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির