গুজরাতের কাছেও হার, প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ কলকাতার

না, এদিনও জয়ের দেখা পেল না কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, এদিনও জয়ের দেখা পেল না কলকাতা নাইট রাইডার্স। হারের ভ্রুকুটি যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাদের। এই নিয়ে টানা চার ম্যাচে পরাজয়ের মুখ দেখল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে চলতি আইপিএলে প্লে-অফে যাওয়ার আশাটাও কার্যত শেষ করে ফেলল কেকেআর।

গত ম্যাচে অল্পের জন্য হারতে হয়েছিল কলকাতাকে। সেদিন অনেক বড় রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত জয় তুলতে ব্যর্থ হন নাইটরা। কিন্তু শনিবার মাত্র ১৫৭ রান তাড়া করতে নেমেও হিমশিম খেয়ে গেল তারা। প্রথম সারির ব্যাটসম্যানরা সকলেই বলতে গেলে ব্যর্থ হয়ে দায় সাড়া মনোভাব দেখিয়ে ফিরে গেলেন। স্যাম বিলিংস (৪), সুনীল নারিন (৫), নীতিশ রানা (২), শ্রেয়স আইয়ারদের (১২) ব্যাট দেখে মনে হল তারা জয়ের জন্য বদ্ধপরিকর ছিলেন না। এই মরশুমে প্রথম সুযোগ পাওয়া রিঙ্কু সিং (৩৫) বেশ খানিক্ষণ লড়াই চালালেন। তবে অপর প্রান্তে থাকা ভেঙ্কটেশ আইয়ার একেবারেই ফর্মের ধারে কাছে নেই। ১৭ বলে ১৭ রানের ধীর ইনিংস খেলে আউট হয়ে প্যাভিলিয়নে গেলেন। দায়িত্ব গিয়ে পড়ল সেই রাসেলের উপর। কিন্তু ক্রিকেট হল টিম গেম। এখানে একা ম্যাচ সর্বদা জেতানো যায় না। ২৫ বলে ৪৮ রান করলেও দলকে জয়ের স্বাদ দিতে ব্যর্থ হলেন ক্যারিবিয়ান তারকা। শেষ ওভারের দ্বিতীয় বলে তাঁর আউটই কলকাতার জয়ের সমস্ত আশা শেষ করে দেয়। ক্রিজে উমেশ এবং সাউদি থাকলেও আর জিততে অসুবিধা হয়নি গুজরাতের। নাইটদের ৮ রানে পরাস্ত করেন হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটানস। অধিনায়ক হার্দিকের ৬৭ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে তারা। সাউদি ৩টি এবং রাসেল ৪টি উইকেট দখল করেন। অনবদ্য বোলিং করে ম্যাচের সেরা হয়েছেন রশিদ খান।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির