ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে মরিয়া গুজরাত টাইটান্স

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। গত ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শোচনীয় হার শিকার করতে হয়েছিল শুভমন গিলদের। এদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে কি জিততে পারবে গুজরাত, এখন সেটাই দেখার।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর এদিন প্রথম একাদশে বদল আনতে চলেছে গুজরাত। জানা গিয়েছে, এদিন গুজরাত যদি প্রথমে ব্যাট করে, তাহলে সাই সুদর্শনকে সন্দীপ ওয়ারিওয়ারের জায়গায় ব্যাট করানো হতে পারে। গত কয়েকটি ম্যাচে ভালো ফর্মে পাওয়া যায়নি আজমাতুল্লা ওমরজাইকে। ব্যাটে, বলে উভয় ক্ষেত্রেই ভালো পারফরমেন্স ছিল না তাঁর। ফলে এদিনের ম্যাচে ওমরজাইকে নাও খেলানো হতে পারে বলে জানা যাচ্ছে। ওমরজাইয়ের পরিবর্তে কেন উইলিয়ামসকে দলে নেওয়া হতে পারে।

অন্যদিকে পর পর ম্যাচে হেরে রীতিমতো কোণঠাসা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ফর্মে থাকলেও আর কোনও ব্যাটসম্যানকে ভালো ফর্মে পাওয়া যায়নি। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রজত পাতিদারের বদলে খেলানো হয়েছে স্বপনীল সিংকে। স্বপনীল সিংকে খেলানোয় ভালো ফল মেলে বেঙ্গালুরুর। স্বপনীলের বলে আউট হয়ে যান হায়দরাবাদের ব্যাটসম্যান হেনরিচ ক্লাসেন ও এডেন মার্করাম। এদিনের ম্যাচেও গুজরাতের বিরুদ্ধে স্বপনীলকে এই একইভাবে খেলানো হতে পারে বলে জানা যাচ্ছে। স্বপনীল ছাড়াও কর্ণ শর্মাও খুব ভালো স্পিন বল করছে। কর্ণ শর্মার স্পিনকেও গুজরাতের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।                      

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর