ফের ঘরের মাঠে জিততে ঝাঁপাচ্ছে গুজরাত টাইটান্স

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ফের ঘরের মাঠে খেলতে নামছে গুজরাত টাইটান্স। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে গুজরাত। দুটি ম্যাচে জয় এসেছে ঘরের মাঠ থেকে। ঘরের মাঠেই তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে নামছে শুভমন গিলরা। অন্যদিকে দুটি ম্যাচ হেরে কোণঠাসা পঞ্জাব কিংসও চাইবে গুজরাতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে।

জানা যাচ্ছে, এখনও পর্যন্ত একটি ম্যাচ হেরে গেলেও গুজরাত টাইটান্স তার একাদশে খুব একটা পরিবর্তন আনবে না বলেই মনে করা হচ্ছে। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, যদি প্রথম একাদশে কোনও পরিবর্তন আনাও হয়, তাহলে বিজয় শঙ্করের বদলে শাহরুখ খানকে নেওয়া হতে পারে। জানা যাচ্ছে, গুজরাত টাইটান্স যদি প্রথমে ব্যাট করে বা রান তাড়া করতে নামে, তাহলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে সাই সুদর্শনকে খেলানো হতে পারে।

অন্যদিকে তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হেরে এবার জিততে মরিয়া শিখর ধওয়ানের পঞ্জাব কিংস। প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে মুল্লানপুরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় লাভ করে পঞ্জাব। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়েন্টের কাছে হেরে যায় পঞ্জাব। এদিন গুজরাতের বিরুদ্ধে একই দল নিয়ে খেলতে নামছে পঞ্জাব। গত ম্যাচের মতো প্রথম একাদশে কোনও বদল আনা হচ্ছে না। জানা যাচ্ছে, ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে প্রভসিমরন সিং ও অর্শদীপ সিংকে খেলানো হতে পারে। পঞ্জাব যদি প্রথমে ব্যাট করে তাহলে প্রভসিমরন সিংকে খেলানো হবে। অন্যদিকে পঞ্জাব যদি প্রথমে বল করে, তাহলে পেসার অর্শদীপ সিংকে খেলানো হবে বলে জানা যাচ্ছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা