হায়দরাবাদকে সাত উইকেটে হারাল গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি : সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। পাঁচ বল বাকি থাকলেও জয় এনে দিলেন ডেভিড মিলার, বিজয় শঙ্কররা। এনিয়ে আইপিএলে দ্বিতীয় জয় পেল শুভমন গিলের দল। 

রবিবার ১৬২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকায় ব্যাট করতে দেখা যায় গুজরাত টাইটান্সের দুই ওপেনারকে। দলগত ৩৬ রানের মাথায় প্রথমে আউট হন ঋদ্ধিমান সাহা। তিনি আউট হয়ে যাওয়ার পর শুভমন গিল দলকে এগিয়ে নিয়ে যান। সাই সুর্দশনকে সঙ্গে নিয়ে আরও ৩৮ রান যোগ করেন গুজরাত অধিনায়ক। এর পর ৭৪ রানের মাথায় গুজরাতের দ্বিতীয় উইকেটের পতন হয়। তার পর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন সাই সুদর্শন। দুজনে মিলে ৬৪ রানের জুটি গড়েন। এর পর ব্যক্তিগত ৪৫ রানের মাথায় প্যাট কামিন্সের বলে আউট হয়ে যান সুদর্শন। তিনি যখন আউট হন, তখন গুজরাত ১৩৮ রান করে ফেলেছে। গুজরাতকে জয়ের লক্ষ্যে নিয়ে যাওয়ার কাজ বাকিটা সেরে ফেলেন ডেভিড মিলার। শেষ পর্যন্ত পাঁচ বল বাকি থাকলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শুভমন গিলের দল। ছক্কা মেরে দলকে জয় এনে দিলেন ডেভিড মিলার।

এর আগে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এদিন  ময়াঙ্ক আগরওয়াল ও ট্রাভিস হেড শুরুটা ঠিকমতো করলেও বেশিক্ষণ সেই জুটি টেকেনি। দলগত ৩৪ রানের মাথাতেই ময়াঙ্কের উইকেট পড়ে যায়। এরপর ধারাবাহিকভাবে উইকেট পতন হতে শুরু করে। প্রথমে ট্রাভিস হেড ও তারপর অভিষেক শর্মা একশো রানের মধ্যে আউট হয়ে যান। এডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন বড় রান পাননি। ১৫ ওভারের মধ্যেই হায়দরাবাদের পাঁচ উইকেট পড়ে যায়।  এর পর শাহবাজ আহমেদ ও আব্দুল সামাদ দলে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নেন। দুজনে দলকে ১৫৯ রান পর্যন্ত এগিয়ে নিয়ে যান। এরপর শাহবাজ আউট হয়ে যান। ওয়াশিংটন সুন্দর শূন্য রানের মাথাতেই সাজঘরে ফেরেন। এদিন কোনও ব্যাটসম্যানই গুজরাতের বোলিংয়ের সামনে তেমন লড়াই করতে পারেনি। গুজরাতের হয়ে উমেশ যাদব, আজমাতুল্লা ওমরজাই, রশিদ খান, নুর আহমেদ ও মোহিত শর্মা একটি করে উইকেট নেন। 

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার