আসন্ন ডার্বিতে সবুজ-মেরুনকে একটা দল হিসেবে খেলাতে চান হাবাস

জয় দিয়েই এবারের আইএসএলের শুরুটা করেছে এটিকে-মোহনবাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই এবারের আইএসএলের শুরুটা করেছে এটিকে-মোহনবাগান। উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন শিবির। জোড়া গোল করেছেন হুগো বৌমাস। গোলের দেখা পেয়েছেন রয় কৃষ্ণও। তবে দলের খেলার পুরোপুরি খুশি হতে পারেননি কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। বিশেষ করে দ্বিতীয়ার্ধের ফুটবলারদের পারফরম্যান্সে বেশ বিরক্ত স্প্যানিশ কোচ। তাঁর মতে, বিরতির পর বেশ খানিকটা আত্মসন্তুষ্টি চলে এসেছিল খেলোয়াড়দের মধ্যে।

আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াইতে নামবে এটিকে মোহনবাগান। আর মরশুমের প্রথম ডার্বিতে আর কোনওরকম খামতি চান না হাবাস। তিনি দলের তারকা ফুটবলারদের আলাদা করে গুরুত্ব দিতে বা তাদের ওপর ভরসা করতে নারাজ। বরং তিনি চান তাঁর এটিকে মোহনবাগান একটা পরিপূর্ণ দল হিসেবে খেলুক।

ডার্বির জন্য ফুটবলারদের আলাদা করে চাপ দিতে নারাজ হাবাস। তিনি এই ম্যাচকে বাকি ম্যাচগুলির মতো করে দেখার কথা বলেছেন সকলকে। গত মরশুমে দু’টি ডার্বিতেই জয় পেয়েছিল সবুজ-মেরুন শিবির।  

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত