​’হ্যান্ডশেক ভুলে গেলেন নাকি?’ অস্ট্রেলিয়া সিরিজের ভিডিওতে ভারতকে আবারও খোঁচা পাকিস্তানের

২০২৫ সালের এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন মেন ইন ব্লু তিনটি খেলাতেই পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে চলেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলার প্রতিবাদে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর পাকিস্তান-ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দুই দেশের নাগরিকদের জন্যে বন্ধ হয়েছে দুই দেশে যাওয়ার রাস্তা। পাকিস্তানের সেলিব্রিটি থেকে খেলোয়াড় সকলের ভারতে আসা বন্ধ। অন্যদিকে ভারতের জন্যে পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়েছে। যাই হোক, গতভছর পহেলগাঁও হামলায় পাকিস্তানি জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন ২৬ জন ভারতীয় পর্যটক। তাতেই দুই দেশের মধ্যে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে গতবছর এশিয়া কাপে দুবাইয়ের স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে ভারত। তা নিয়েও কম সমালোচনা হয়নি। তবে খেলার জন্যে পাক ক্রিকেটারদের মুখোমুখি হলেও সেই ম্যাচগুলিতে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মতো করে পহেলগাঁও হামলার প্রতিবাদ জানিয়েছে।

খেলার শুরু এবং শেষে পাকিস্তানি খেলোয়াড়দের হাত মেলালননি ভারতীয় খেলোয়াড়রা। এমনকী পাকিস্তানি ক্রিকেট বোর্ডের প্রধানের কাছ থেকে এশিয়ান ট্রফির বিজয়ী ট্রফিও নেননি সূর্যকুমার যাদবরা। এ নিয়ে এখনও বিতর্কে জেরবার। এখনও পর্যন্ত এশিয়া কাপের ট্রফি দেশে আসেনি। তবে পাক ক্রিকেট প্রধানের দাবি, এশিয়া ট্রফি নিতে হলে ভারতকে দুবাইয়ে এসেই নিতে হবে। এমন বিতর্কের মধ্যে এবার পাকিস্তানি এশিয়া কাপ অধিনায়ক সলমান আঘার একটি বিজ্ঞাপন ভাইরাল হল। দুবাইয়ে এশিয়া কাপের খেলা চলাকালীন ভারতীয় খেলোয়াড়রা করমর্দন করতে অস্বীকৃতি জানানোর জন্যে বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট দলের সমালোচনা করেছিল পাকিস্তানি ক্রিকেট বোর্ড। ২০২৫ সালের এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন মেন ইন ব্লু তিনটি খেলাতেই পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে চলেছিল।

ভারত বনাম পাকিস্তান খেলায় যুব ও মহিলা দলগুলিও একই প্রবণতা অনুসরণ করেছিল। তবে ২০২৬ সালের ICC টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমনের সঙ্গে সঙ্গে পিসিবি আবারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছে। আসন্ন পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ান সিরিজের একটি বিজ্ঞাপন প্রোমোতে, পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে, একজন অস্ট্রেলিয়ান পর্যটক যখন ক্যাব ড্রাইভের সঙ্গে করমর্দন করতে চাননি, তখন অভিনেতা ‘শায়দ পড়োসি কে পাস ভি রুখে দ্য আপ’ বলে ব্যঙ্গ করেন। এবং তাঁকে নিন্দা করেন। ভিডিও তে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘাকেও দেখানো হয়েছে। অর্থাৎ ভারতের করমর্দন না করার বিষয়টি আবারও পরোক্ষভাবে তুলে ধরল পাকিস্তান। পেছনে একটি ব্যঙ্গাত্মক গানও দেখানো হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের