হার্দিক-বুমরাহকে দেওয়া হতে পারে বিশ্রাম! নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানকে হারিয়ে  টিম ইন্ডিয়া ইতিমধ্যেই  টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে।   পরবর্তী ম্যাচ  রয়েছে ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে। টিম ইন্ডিয়া এখন পর্যন্ত তিনটি ম্যাচই জিতেছে। প্রথমে আমেরিকাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে সূর্যবাহিনী। তারপর  নামিবিয়াকে  হারায় এবং রবিবার সূর্য ব্রিগেড পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করে। শ্রীলঙ্কায় ভারতীয় বোলারদের দাপট দেখেছে গোটা বিশ্ব। তবে নামবিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে বেশ কিছু বদল আনতে পারে ভারতীয় শিবির। কারণ আগামী ম্যাচটি ভারতের জন্য বিরাট চ্যালেঞ্জ নয়, কারণ তারা ইতিমধ্যেই সুপার ৮-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। তাই এই ম্যাচে হার্দিক পাণ্ড্যে ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। 

নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলা ভারতের জন্য কঠিন না হলেও  আসল চ্যালেঞ্জ হবে সুপার এইটে যেখানে ভারতকে  ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা জিম্বাবয়ের মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে পারে। তাই সেই খেলার জন্য দুই তারকা বোলারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারতীয় শিবির।   জ্বরের কারণে বুমরাহ আমেরিকার বিপক্ষে ম্যাচ খেলেননি। অন্যদিকে  হার্দিক তিনটি ম্যাচেই খেলেছেন। ভারতের জন্য সুপার এইটে এই দুই বোলার  অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন: ‘বিখ্যাত ক্রিকেটার মেসেজ পাঠিয়ে হ্যাংআউট করতে চেয়েছিলেন’, বিস্ফোরক পুনম পাণ্ডে

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে খেলা।   বুমরাহর পরিবর্তে মহম্মদ সিরাজকে খেলানো হতে পারে । এই ময়দান ব্যাটসম্যানদের জন্য অনুকূল তাই   সিরাজ এবং অন্যান্য বোলাররা  চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। অন্যদিকে  হার্দিকের অনুপস্থিতিতে, শিবম দুবেকে বল করিয়ে পরীক্ষা করানো হতে পারে  যেমনটি তিনি ২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালে করেছিলেন। বড় ম্যাচে নির্ভরযোগ্যভাবে দুবেকে ব্যবহার করা যায় কিনা তা দেখার জন্য দুবেকে পুরো চার ওভার খেলানো হতে পারে। অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের প্রথম একাদশ নিয়ে বেশ কিছু পরীক্ষা করতে পারে টিম ইন্ডিয়া।  রিঙ্কু সিং এবং অক্ষর প্যাটেল অতিরিক্ত ব্যাটিং-এর সুযোগ দেওয়া হতে পারে।  ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে ম্যাচের বাইরে থাকা ওয়াশিংটন সুন্দরকেও সুযোগ দেওয়া হতে পারে। বরুণ চক্রবর্তী, যিনি এখন পর্যন্ত প্রতিটি ম্যাচ খেলেছেন তাঁকে   বিশ্রাম দেওয়া হতে পারে। 

ভারতের টি টোয়েন্টি স্কোয়াড

ইশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, রিংকু সিং, হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, সঞ্জু সামসোম (উইকেটরক্ষক), ওয়াশিংটন সিং সুন্দর। 

 

 

 

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের