IPL-2023 দিল্লি ম্যাচেও জয় চাইছেন হার্দিক

Share:

নিজস্ব সংবাদদাতা:  আইপিএল-এর প্রথম ম্যাচেই বাজিমাত। চেন্নাইকে হারিয়ে অনেকটাই মনোবল বাড়িয়ে নিয়েছে গুজরাট টাইটান্স। কিন্তু তবুও কেন উইলিয়ামসনের ছিটকে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না দলনেতা হার্দিক। মঙ্গলবার দিল্লির অরুণ জেটিল স্টেডিয়ামের ২২ গজে লড়াই হবে ডিসি বনাম জিটি-র।

প্রথম ম্যাচের নিরিখে যদি দেখা যায় তাহলে দেখা যাবে গুজরাট দলের ব্যাটিং লাইন আপে একমাত্র ছন্দে থাকা শুভমন ছাড়া কেউই সেইভাবে নজর কাড়তে পারেননি। ঋদ্ধি কিছুটা চেষ্টা করেছিল বটে, তবে তাঁর রানও আহামরি নয়। হার্দিক পাণ্ডিয়া নিজেও ব্যর্থ হয়েছিলেন আগের ম্যাচে। তাই দলের ব্যাটিং লাইন আপ নিয়ে কিছুটা চিন্তা তো রয়েই গিয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে হার্দিককে স্বস্তি দিচ্ছে তাঁর বোলিং বিভাগ। মহম্মদ সামি, রশিদ খানরা ছন্দে রয়েছে। এটাই যে গুজরাট দলের ট্রামকার্ড। তবুও দিল্লির ঘরের মাঠে জয় ছাড়া অন্য কোনও কিছু ভাবতে চাইছেন না তাঁরা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন কেন উইলিয়ামসন না থাকার ফলে হার্দিকদের দিল্লি ম্যাচে প্ল্যান বি প্রয়োগ করতে হবে। আর সেই প্ল্যানে তাঁরা কতটা সফল হবে তা সময়ই বলবে।

এই মুহূর্তে দিল্লি দলের দায়িত্বে যে দুজন ব্যক্তি রয়েছেন সেই সৌরভ-রিকি পন্টিং-এর গ্যাম প্ল্যান গুজরাটের বিরুদ্ধে কি হবে তাও কিন্তু চিন্তায় রাখছে হার্দিকদের। পন্থ না থাকায় কিছুটা স্বস্তি তাঁরা পেয়েছেন ঠিক কথাই, কিন্তু তাঁর দল যে এই মুহূর্তে এখনও সেইভাবে পরীক্ষিত হননি, কাজেই দিল্লি ম্যাচে যাতে তাঁদের হোঁচট খেতে না হয় সেদিকেও নজর রাখতে হবে গুজরাট দলকে। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও জানতে পড়ুন : চাকরি গেল গ্রাহাম পটারেরhttps://www.live.eimuhurte.com/sports/suspend-graham-potter/

তবে খেলাটা যেহেতু ক্রিকেট, এবং যে কোনও মুহূর্তে যা কিছু অঘটন ঘটে যেতে পারে, সেটা ভালোই জানেন হার্দিক। কেননা বিপক্ষ দলে রয়েছেন জাতীয় দলে তাঁরই সদস্য অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা। তবুও দিল্লি ম্যাচেও জয় ছাড়া কিছুই ভাবতে চাইছেন না গুজরাট দলনেতা।

অন্য দিকে দিল্লি ক্যাপিটালসও খুব একটা ভালো দল করতে পারেনি। প্রথম ম্যাচে লখনৌ-এর কাছে পৃ্থ্বিশ শ-দের হারতে হয়েছে। স্বদেশিদের পশাপাশি বিদেশিরাও যেন কিছুটা ব্যাকফুটে রয়েছেন তার প্রমাণও মিলেছে প্রথম ম্যাচেই। রিজার্ভ বেঞ্চের অবস্থাও তথৈবচ। কাজেই পন্টিং-সৌরভদের ভোকাল টনিক কতটা উজ্জীবিত করতে পারবে আবেশ খানদের তা কিন্তু সময়ই বলবে। মঙ্গলবার ঘরের মাঠে যদি গুজরাটের বিপক্ষে ওয়ার্নাররা ম্যাচে না জিততে পারেন, তাহলে কিন্তু বেশ চাপে পড়ে যাবে দিল্লি ক্যাপিটালস।

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

১১ বছর ধরে হাঁটুর বয়সী যুবতীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে কবে করছেন অনুরাগ কাশ্যপ?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের