বিশ্বকাপের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ হার্দিকের

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে খেলতে নামার আগে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন হার্দিক পাণ্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের সেই ছবি প্রকাশ্যে এসেছে।

দুদিন আগেই বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু ভারতীয় দলের সঙ্গে আমেরিকায় যাননি হার্দিক পাণ্ডিয়া। শেষ পর্যন্ত সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন তিনি। এক্স হ্যান্ডেলে চারটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে হার্দিককে। চারটি ছবির মধ্যে নিজের দুটি ছবি রয়েছে। এছাড়াও শিবম দুবে ও শুভমন গিলের সঙ্গে দৌড়াতে দেখা গিয়েছে ভারতীয় দলের সহ অধিনায়ককে। অন্য ছবিতে দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় দলের অনুশীলনের ছবি পোস্ট করেছেন যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবও।

উল্লেখ্য, এবারের আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। কিন্তু হার্দিকের নেতৃত্বে ভালো পারফরমেন্স করতে দেখা যায়নি মুম্বইকে। পয়েন্ট তালিকায় পিছনের দিকে থেকে আইপিএল অভিযান শেষ হয়ে যায় গুজরাতের এই খেলোয়াড়ের। আইপিএল অভিযান শেষ হয়ে যাওয়ার পর ছুটি কাটাতে চলে গিয়েছিলেন হার্দিক। শোনা গিয়েছিল, হার্দিক নাকি লন্ডনে গিয়েছিলেন। এরমধ্যে হার্দিকের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তবে এরইমধ্যে অনুশীলনে যোগ দিলেন ভারতের সহ অধিনায়ক।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের