বিশ্বকাপ জিতেই কয়েক কোটির ফেরারি কিনলেন হার্দিক, সফরসঙ্গী কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহে আজকের দিনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল ভারত। বিরাট এই সাফল্যের এক সপ্তাহ কেটে দিয়েছে। খেলোয়াড়রা যে যার নিজেদের মত করে ব্যস্ত। কেউ  সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে আবার কেউ কেউ গিয়েছেন ঘুরতে। বিশ্বকাপ জেতার পর কয়েক কোটি টাকার গাড়ি কিনলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে। তাঁর বিলাসবহুল গাড়ির তালিকায় এবার যোগ হল ফেরারি ১২সিলিন্দ্রি (Ferrari 12Cilindri)। নতুন গাড়ি কিনেই ঘুরতে বেরালেন তাঁর প্রেমিকা মাহিকার সঙ্গে।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে হার্দিক  তাঁর নতুন ফেরারির চালকের আসনে বসে রয়েছেন আর তাঁর পাশে রয়েছেন মাহিকা শর্মা। 

হার্দিক যে গাড়িটি কিনেছেন তার আসন সংখ্যা মাত্র দুটি।  এই দুই আসনের গাড়িটি ভারতে  বিরল বলা চলে। হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে রয়েছে এই গাড়ি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের  ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হার্দিক পান্ডিয়া। হার্দিক নয়টি ম্যাচে ২৭.১২ গড়ে ২১৭ রান করেছিলেন, যার মধ্যে দুটি হাফ-সেঞ্চুরি ছিল। বল হাতেদুর্দান্ত পারফর্ম করেন । নিয়েছেন ৯ টি উইকেট।  বিশ্বকাপ জেতার পরেই মাঠেও বান্ধবী মাহিকা নিয়ে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে হার্দিককে। গাড়ি কিনেই বান্ধবীকে পাশে নিয়ে চালকের আসনে বসে ঘুরেছেন শহর। সেই মুহূর্ত ক্যামেরা বন্দি হয়েছে। 

আরও পড়ুন: ‘ভাগ্যের সহায়তায় খেলছে বৈভব, এবার..’, সতর্ক করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ফেরারি ১২সিলিন্দ্রি গাড়ি সম্পর্কে জেনে নিন… 

ফেরারি ১২সিলিন্দ্রি  হল এই  কোম্পানির নতুন V12 গ্র্যান্ড-ট্যুরিং সুপারকার, বিশেষ করে ধনী ক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে। এর অন-রোড দাম ১০ কোটিরও বেশি। এর সর্বোচ্চ গতি প্রায় ৩৪০-৩৫০ কিমি/ঘন্টা। এটি ২.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘন্টা গতিতে পৌঁছাতে পারে। এটি ফেরারির কয়েকটি সুপারকারের মধ্যে একটি যেখানে একটি বিশুদ্ধ V12 ইঞ্জিন রয়েছে এবং হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়নি।  

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান