মাঠে হার্দিক খেলছেন, গ্যালারিতে ছেলে অগস্ত্যকে আগলে রাখলেন প্রেমিকা মাহিকা

বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ভাইরাল হল হার্দিক পাণ্ড্যর প্রেমিকা এবং ছেলে অগস্ত্যর দারুণ বন্ডিংয়ের দৃশ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঠে বাবা খেলছে, গ্যালারিতে ছেলেকে সামলে রাখলেন প্রেমিকা মাহিকা শর্মা। হ্যাঁ, বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ভাইরাল হল হার্দিক পাণ্ড্যর প্রেমিকা এবং ছেলে অগস্ত্যর দারুণ বন্ডিংয়ের দৃশ্য। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। এবং ফাইনালে উঠেছে। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। তবে গতকালের ম্যাচটি ছিল প্রতিটি ভারতী য়র কাছে গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ম্যাচে হারলে ভারতকে বিদায় নিতে হত। তাও টিম ইন্ডিয়াকে উৎসাহ দিতে গতকাল মাঠে উপস্থিত হয়েছিলেন খেলোয়াড়দের পরিবার-সহ বলিউডের একাধিক তারকা। আর সেখানেই বাবার খেলা দেখতে মাহিকার সঙ্গে হাজির হয়েছিল হার্দিক-নাতাশার একরত্তি অগস্ত্য পাণ্ড্য। মা নেই, বাবাও মাঠে খেলছে, এই অবস্থায় অগস্ত্যর গুরুজন কাল মাহিকাই ছিলেন। যাঁর সঙ্গে কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন হার্দিক।

 

 

View this post on Instagram

 

A post shared by Cutting Chai (@cuttingchairadio)

২০২৪ সালে নাতাশার সঙ্গে আনুষ্ঠানিক ডিভোর্স ঘোষণা করেন ভারতীয় অলরাউন্ডার। যাঁকে ২০২০ সালে নিয়ে করেছিলেন হার্দিক। যাই হোক, ডিভোর্সের পর পুত্রকে যৌথভাবে লালন-পালন করছেন নাতাশা এবং হার্দিক। কিন্তু তাঁরা কেন বিবাহবিচ্ছেদ করেছেন তা জানা যায়নি। তবে, এটা নিশ্চিত বিচ্ছেদের পরেও তাদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে। হার্দিক প্রায়শই ছেলের সঙ্গে মানসম্পন্ন সময় কাটান। সেই অনুযায়ি মাহিকা আগামীতে হার্দিকের স্ত্রী হতে চলেছেন। তাই অগস্ত্যর খেয়াল রাখা তাঁরও দায়িত্বের মধ্যে পড়ে। গতকাল তারই সাক্ষী রইল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সেমিফাইনাল ম্যাচে মাহিকা ও অগস্ত্যকে একসঙ্গে মাঠে বসে থাকতে দেখা গেল। হার্দিককে উৎসাহ দেওয়ার জন্যে দুজনেই হাজির ছিলেন। গতকাল ম্যাচে হার্দিক দুর্দান্ত ইনিংস খেলেছেন। তিনি ২৩ রান করে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক রান করা চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হন। হার্দিক তার প্রেমিকা এবং ছেলের সঙ্গে এই কৃতিত্ব ভাগ করে নেন।

 

 

View this post on Instagram

 

A post shared by CrazzyBuzz (@crazzybuzz__)

মাহিকা এবং অগস্ত্যের স্ট্যান্ড থেকে একসঙ্গে বসে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে। তাঁদের বন্ধন প্রশংসিত হচ্ছে ভক্তদের কাছে। ম্যাচে হার্দিক ভাল পারফর্ম করেছিলেন, তাঁকে অগস্ত্যের সঙ্গে নেচে আনন্দ উপভোগ করতে দেখা যায়। অন্যদিকে অগস্ত্যকে আনন্দে লাফাতে দেখা যায়। তাঁকে বাবা-পাপা বলেও চিৎকার করতে দেখা গিয়েছে। আর তা দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা নাতাশার প্রশংসা করছেন। তিনি যেভাবে তাঁর ছেলেকে মানুষ করেছেন তার প্রশংসা করছেন। ব্যবহারকারীরা বলছেন যে নাতাশা তার ছেলেকে ঘৃণার সঙ্গে সম্পর্ক বজায় রাখার পরিবর্তে ভালবাসতে শিখিয়েছেন। অগস্ত্য তাঁর বাবার প্রেমিকা মাহিকার সঙ্গে সুন্দর বন্ধন ভাগ করে নিয়েছে। তাঁকে মাহিকার হাত ধরে থাকতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে, মাহিকাকে ছোট্ট শিশুটির হাত ধরে যত্ন নিতেও দেখা গিয়েছে। তিনি সাবধানে অগস্ত্যকে গাড়িতে তুলেও দেন।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান