টি ২০ বিশ্বকাপে ময়াঙ্ককে প্রথম একাদশে চান হরভজন, বাদ হার্দিক, শুভমন

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের জুন মাসে টি ২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। টি ২০ বিশ্বকাপে ১৫ জনের দলে কারা সুযোগ পাবেন, তা নিয়ে বিশেষজ্ঞরা ভিন্ন মত পোষণ করছেন। সেই মতো নিজের মতামত ব্যক্ত করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য হরভজন সিং। হরভজনের মতে, টি ২০ বিশ্বকাপে ১৫ জনের দলে ময়াঙ্ক যাদবকে সুযোগ দেওয়া উচিত। তবে এই দলে হার্দিক পাণ্ডিয়া ও শুভমন গিলকে রাখতে রাজি নন তিনি। রাখতে চান না ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকেও।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছেন লখনউ সুপার কিংসের বোলার ময়াঙ্ক যাদব। এই সংক্ষিপ্ত সময়েই ১৫০ কিলোমিটার বেগে বল করতে দেখা গিয়েছে ময়াঙ্ককে। দ্রুতগতিতে শুধু বল করাই নয়, বিপক্ষের উইকেট পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে ময়াঙ্ককে। এবার সেই ময়াঙ্ককেই প্রথম একাদশে রাখার পক্ষপাতী এই বিশ্ববিখ্যাত অফস্পিনার। ময়াঙ্ক ছাড়াও আরও তিন জন পেসার জসপ্রীত বুমরা, আবেশ খান ও অর্শদীপ সিংকে প্রথম একাদশে রাখতে চান হরভজন। অন্যদিকে স্পিনার হিসাবে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে ভারতের প্রথম একাদশে রাখতে চান তিনি।

অন্যদিকে উইকেট কিপার হিসাবে ঋষভ পন্থের সঙ্গে সঙ্গে সঞ্জু স্যামসনকেও প্রথম একাদশে রাখতে চান হরভজন। এই দুই উইকেট কিপার ছাড়াও রিঙ্কু সিং ও শিবম দুবেকে ফিনিশার হিসাবে দলে রাখতে চান বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন সদস্য। তবে অন্যান্য ক্রিকেট বিশেষজ্ঞদের মতোই ভারতীয় দলে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে প্রথম একাদশে রাখতে চান পঞ্জাবের এই খেলোয়াড়।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই