মহিলাদের T20 বিশ্বকাপের দল ঘোষণা, বাংলা থেকে ঠাঁই শুধু রিচা ঘোষের

বাংলা থেকে দলে শুধু রিচা ঘোষ। আর ফিটনেস সাপেক্ষে স্পিন অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল ও টপ অর্ডার ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়াকে দলে রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ভারত হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলা T20 বিশ্বকাপেদ জন্যে একটি পরীক্ষিত স্কোয়াডের ঘোষণা করেছে। আশা, এই সিদ্ধান্ত অভিজ্ঞ দলটিকে ICC ট্রফি নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দেবে। তাঁরা জুলাই মাসে এশিয়া কাপ অভিযানে ব্যর্থ হয়েছিলেন। তাই এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশেষে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জনা গিয়েছে, ১৫ জনের দল সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে যাবে। সেখানেই হবে এ বারের বিশ্বকাপ। যেটি আগে বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র আন্দোলনে এখনও অশান্ত বাংলাদেশ। তাই শেষমেশ বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরশাহিতে মহিলা T20 বিশ্বকাপের ব্যবস্থা করা হয়েছে।

এবারের ভারতের মহিলা T20 বিশ্বকাপের অধিনায়ক হবেন হরমনপ্রীত কউর। বাংলা থেকে দলে শুধু রিচা ঘোষ। আর ফিটনেস সাপেক্ষে স্পিন অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল ও টপ অর্ডার ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়াকে দলে রাখা হয়েছে। যাঁরা এশিয়া কাপের সময় মারাত্মক চোট পেয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের খেলার সময়ে ইয়াস্তিকা ভাটিয়া হাঁটুতে চোট পেয়েছিলেন এবং শ্রেয়াঙ্কা পাতিলের আঙুল ভেঙে যায়। সুস্থ হয়েই তাঁরা দলে ফিরেছে। তাঁরা যদি আবারও অসুস্থ বোধ করেন তা হলে তাঁদের বদলি পাঠানো হবে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে ICC WOMEN T20 WORLDCUP।ফাইনাল ২০ অক্টোবর। গ্রুপ A-তে ভারতের পাশাপাশি রয়েছে, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ড। অন্য গ্রুপে ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ় এবং স্কটল্যান্ড।

ভারতের ১৫ জনের দলে আরও রয়েছেন স্মৃতি মন্ধানা, যিনি সহ-অধিনায়ক। ওপেনিংয়ে তাঁর সঙ্গে থাকবেন শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ, দয়ালান হেমালতা, আশা সোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল এবং সজনা সাজিবন। রিজার্ভ দলে রয়েছেন উমা ছেত্রী (উইকেটরক্ষক), তনুজা কানওয়ার এবং সাইমা ঠাকর।বাংলা থেকে রিচা ছাড়া আর কেউ নেই।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে