হ্যাটট্রিক, পুরুষদের হাত ধরে কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনা জয়ে বৃহস্পতিবার হ্যাট্রিক করল ভারত। কম্পাউন্ড তিরন্দাজিতে পুরুষদের দলগত বিভাগে দেশকে সোনা উপহার দিলেন অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে জিতল ভারতের ত্রয়ী সন্তানেরা। মিক্স ইভেন্ট থেকে সোনা পাওয়ার পর টিম ইভেন্ট থেকেও সোনা।

প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় সেটে জেতে দক্ষিণ কোরিয়া। তৃতীয় সেটে দক্ষিণ কোরিয়াকে ভারত হারায় ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তীরই নিখুঁত নিশানায় লক্ষ্য ভেদ করে। ফলে ৬০পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জেতে ভারত।

কম্পাউন্ড তিরন্দাজি থেকে এখনও পর্যন্ত ৩টে সোনা জিতেছে ভারত। মোট ২১টা সোনায় বিরাট অবদান রেখেছেন জ্যোতি-অদিতি-প্রবীণ-অভিষেকরা। বৃহস্পতিবার দিনের শুরুতে প্রথম সোনাটি এসেছিল তিরন্দাজি থেকে। দ্বিতীয় সোনাটি এসেছে স্কোয়াশ থেকে। স্কোয়াশে মিক্সড ডাবলসে দেশকে সোনা উপহার দিয়েছেন ভারতের দীপিকা পাল্লিকাল ও হরিন্দর পাল সিংহ সান্ধু।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে