HERO ILS 2023, চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতির দিন ফাঁস করলেন হুয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি ক্লাবের শীর্ষকতাদের কাছে কথা দিয়েছিলেন শত বাঁধা-বিপত্তি এলেও দলকে চলতি আইএসএল (ISL-2022-23)-এর চ্যাম্পিয়ন করে ছাড়বেন। সেই কথা রেখেছেন হুয়ান। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইরকম কথা তিনি কবে দিয়েছিলেন কর্তাদের। সম্প্রতি আইএসএল-এর ওয়েবসাইটে মোহনবাগানের হেডস্যার বলেন, যেদিন আমরা নর্থ-ইস্টের কাছে হেরে যাই, সেই রাতেই আমি কর্তাদের কাছে গিয়ে বলেছিলাম আমি দলকে চ্যাম্পিয়ন করবোই। এবং কথা রাখতে পেরে আমি খুশি।

চলতি বছরের আইএসএল-এর আগে তাঁর দল গঠন নানারকম সমালোচনা হয়েছিল বিভিন্ন মহলে। রয় কৃষ্ণার মতো পজিটিভ স্ট্রাইকারকে ছেড়ে দেওয়া, উইলিয়ামসন, প্রবীর দাসদের মতো খেলোয়াড়দের তিনি বাতিলের ঠিকানায় ফেলে দিয়েছিলেন। তাই নিয়ে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে এই স্পেনের এই কোচকে। তবুও তিনি ভরসা রেখেছিলেন তাঁর দলের ওপর।

আরও জানতে পড়ুন: লিও, লিও, লিও ধ্বনিতে কাঁপল স্টেডিয়ামhttps://www.live.eimuhurte.com/sports/barcalona-supporter-sound-messi/

রয় কৃষ্ণার জায়গায় দিমিত্রির ওপর ভরসা রাখা যে তাঁর ভুল ছিল না সেই কথাও ফের স্মরণ করিয়ে দিলেন হুয়ান। বললেন, খ্রিস্টমাসের সময় সবাই যখন আনন্দে মাতোয়ারা, তখন আমার গোটা দল হতাশায় ভুগছিল। শুধুমাত্র হাতোগোণা তিনজন বিদেশি সুস্থ ছিলেন। তাই আমি সেই সময় কয়েকজন প্লেয়ারকে দলে নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। আর সেই সিদ্ধান্তও যে আমার ভুল ছিল না তা আজ প্রমাণিত হল। তবে হুয়ান এখনও ভুলতে পারেননি সবুজ-মেরুন শিবিরে যোগ দেওয়ার বছরেই তাঁর দলকে যে মুম্বই সিটি এফসি-র কাছে হারতে হয়েছিল। সেই হারের ফলেই ট্রফি জয় অধরা থেকেছিল তাঁর।

হুয়ান আরও বলেন, আইএসএল এখন অতীত। এখন আমার টার্গেট সুপার কাপে ভাল পারফর্ম করে ট্রফি জেতা। আমার দল তৈরি। জনি কাউকো তিরি সম্বন্ধে বলতে গিয়ে হুয়ান জানান, তিরি সবেমাত্র সুস্থ হয়ে মাঠে ফিরেছে। আমি তিরিকে হয়তো সুপার কাপের আসরে পেতে পারি। কিন্তু জনিকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ৩