হকি বিশ্বকাপ কভারে এসে খোলা নর্দমায় পড়ে গেলেন বিদেশি চিত্র সাংবাদিক

স্থানীয় বাসিন্দারা অনেক কসর‍ৎ করে ওই চিত্র সাংবাদিককে উদ্ধার করে চিকি‍ৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৫তম হকি বিশ্বকাপ। আর বিশ্বকাপের আয়োজনে ভুবনেশ্বর ও রাউরকেল্লাকে নতুন করে সাজাতে কয়েকশো কোটি টাকা খরচ করেছে ওড়িশা সরকার। কিন্তু নতুন রং করে, আলো দিয়ে সাজিয়েও বেহাল পরিকাঠামোর কঙ্কালসার চেহারা লুকানো গেল না। বুধবার বিশ্বকাপ প্রতিযোগিতার খবর সংগ্রহে আশা দক্ষিণ কোরিয়ার এক চিত্র সাংবাদিক পাথরের চাঙরে পা রাখতেই তলিয়ে গেলেন খোলা নর্দমায়। স্থানীয় বাসিন্দারা অনেক কসর‍ৎ করে ওই চিত্র সাংবাদিককে উদ্ধার করে চিকি‍ৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। আপাতত তিনি সুস্থ। তবে এই ঘটনায় মুখ পুড়েছে নবীন পট্টনায়কের সরকারের।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কভার করে ফেরার পথে ভুবনেশ্বরের দুমদুমায় রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুঁ মেরেছিলেন দক্ষিণ কোরিয়া থেকে আসা এক চিত্র সাংবাদিক। চায়ের কাপে চুমুক দিতে দিতেই একটি পাথরের চাঙরের উপরে পা রেখেছিলেন। আর সঙ্গে সঙ্গেই ওই পাথরের চাঙর উল্টে খোলা নর্দমায় পড়ে যান। ওই বিদেশি চিত্র সাংবাদিককে নর্দমায় পড়ে যেতে দেখেই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পরেন চায়ের দোকানে উপস্থিত অন্যান্য খদ্দেররা। ওই চিত্র সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

বিশ্বকাপের জন্য জলের মতো টাকা খরচ করা সত্বেও কীভাবে এমন লজ্জাজনক ঘটনা ঘটল, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ভুবনেশ্বর পুর নিগমের আধিকারিকরা। তবে সূত্রের খবর, এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের