দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কত ট্যাক্স দিতে হয় আর্থিক বছরে বিসিসিআইকে? জেনে নিন!…

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হল বিসিসিআই। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কাছ থেকে প্রত্যেক মরশুমে অধিক রাজস্ব আয় করে বিসিসিআই। কিন্তু যত পরিমাণ রাজস্ব, ঠিক সেই অনুযায়ী আয়করও দিতে হয় বিসিসিআইকে। কিন্তু সেই পরিমাণটা ঠিক কত? সেই অঙ্কটাই এবার প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ২০২১-২০২২ মরশুমে বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারকে আয়কর দেওয়া হয়েছে ১,১৫৯ কোটি টাকা।

২০২৩-২০২৪ এই যে ফেসটা, সেখানে বিসিসিআই ইতিমধ্যেই আইসিসি থেকে ২৩০ মিলিয়ন ডলার আয় করেছে। অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কোজ চৌধুরী সম্প্রতি এক লিখিত বিবৃতি দিয়েছেন, যেখানে বিসিসিআইয়ের এই কর বিবরণ দেওয়া হয়েছে। তবে এ তো গেল শুধু আইসিসি দ্বারা বিসিসিআইয়ের রাজস্ব আয়ের কথা। এছাড়া আইপিএল থেকে একটা বড় অঙ্কের টাকা আয় করে বিসিসিআই।

২০২০-২০২১ আর্থিক বছরে বিসিসিআই ট্যাক্স জমা করেছিল ৮৪৪,৯২ কোটি টাকা। সুতরাং, এটা বোঝাই যাচ্ছে যে, বিসিসিআই সারা বছর ধরে যেরকমভাবে আয় করে, সেই অনুযায়ী ট্যাক্স দেয়।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ