বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কতটা সফল? সৌরভ নিজেই জানতে চাইলেন

২০১৯ সালের মাঝামাঝি সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের অক্টোবর মাসে তাঁর তিন বছরের চুক্তি শেষ হচ্ছে। তারপর আর বোর্ডের মসনদে থাকবেন না ‘বাংলার মহারাজ’। কিন্তু বোর্ড সভাপতি হিসেবে কতখানি সফল হলেন সৌরভ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটমহলে। সফলতা বিচার করার দায়িত্ব জনসাধারণের ওপর ছেড়ে দিয়েছেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট। পাশাপাশি, উত্তরাধিকারের বিষয়ও কিছুই বলতে চাননি তিনি।

সম্প্রতি একটি সাক্ষাতকারে সৌরভ জানান, ‘সময় শেষ হয়ে আসছে। জানি না আমার উত্তরাধিকার কী হবে। এই বিষয়ে এখনই কিছু বলতে পারব না। এই সবকিছু এবং বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমি কতটা সফল এটা আপনারা সকলে বিচার করবেন। গত দু’বছর করোনার কারণে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। যেটা এখনও চলছে, তবে আমরা ভাগ্যবান যে এখনও পর্যন্ত বেশিরভাগ ক্রিকেট সিরিজই সম্পন্ন করতে পেরেছি।’

সৌরভ বোর্ড হওয়ার পর ভারতীয় ক্রিকেটে নানা ধরনের পরিবর্তন এনেছেন। ভারতের মাটিতে প্রথম দিন-রাতের তথা পিঙ্ক বলের টেস্ট, মহিলাদের আস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সফর, করোনা পরিস্থিতিতে দু’বার আরব আমিরশাহিতে আইপিএল করার মতো ঘটনা দেখা গিয়েছে। পাশাপাশি, রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে সিনিয়র দলের কোচ করা। ভি ভি এস লক্ষ্মণের মতো প্রাক্তন ক্রিকেটারকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তথা এনসিএ-র প্রদান করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করেছেন সৌরভ।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ