মালয়েশিয়া ওপেনের ফাইনালে প্রণয়, তানজাংয়ের কাছে হার সিন্ধুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরের মালয়েশিয়া মাস্টার্স ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় পুরুষ শার্টলার এইচএস প্রণয়। তবে প্রণয় জিতলেও পরাজিত হলেন অলিম্পিকে পদক জয়ী শার্টলার পিভি সিন্ধু।

শনিবার সেমিফাইনালে প্রণয়ের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমেছিলেন ২১ বছর বয়সী ইন্দোনেশিয়ান শার্টলার ক্রিশ্চিয়ানো আদিনাতা। সেই ম্যাচ চলাকালীন তিনি হাঁটুতে চোট পান। তারপর আর কোর্টে ব্যাট হাতে ফিরে আসতে পারেননি ইন্দোনেশিয়ান শার্টলার। তারফলেই ম্যাচে বিজয়ী ঘোষণা করা হয় ভারতীয় শার্টলারকে।

প্রণয় আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবেন দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেওয়া চিনের ওয়েং হং ইয়ং ও চিনা তাইপের লিন চাং ই-র মধ্যে বিজয়ীর সঙ্গে। চলতি বছরে এটাই প্রণয় প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন। অবশ্য এর আগে গত বছর সুই ওপেনের রানার্স হয়েছিলেন।

আরও জানতে পড়ুন: ভিনিসিয়াসকে সমর্থন জানিয়ে আফ্রিকান দেশের সঙ্গে ম্যাচ খেলবে ব্রাজিল

তবে পুরুষদের সিঙ্গলসে প্রণয় ফাইনালে পৌঁছলেও, ব্যর্থ হলেন ভারতীয় মহিলা শার্টলার পিভি সিন্ধু। ইন্দোনেশিয়ান শার্টলার গ্রেগোরিয়া মারিসকা তানজাং-এর কাছে সিন্ধু পরাজয় স্বীকার করলেন ১৪-২১, ১৭-২১ পয়েন্টের ব্যবধানে।

এটা সিন্ধুর দ্বিতীয় অন্যতম পরাজয়। তানজাং-এর বিরুদ্ধে ম্যাচে ভারতীয় শার্টলারকে কখনও তাঁর চেনা আক্রমণাত্মক ভঙ্গিতে দেখতে পাওয়া যায়নি। পক্ষান্তরে ম্যাচের শুরু থেকেই সিন্ধুর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছিলেন তানজাং।

ম্যাচে সিন্ধুকে তাঁর চেনা ছন্দে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাঁর কোচ ভিধি চৌধুরী। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ফলে শেষ পর্যন্ত ম্যাচ হেরেই কোর্ট ছাড়তে ভারতের এই মহিলা শার্টলারকে।    

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক