দুঃসংবাদ লখনউ শিবিরে, পরের ২ ম্যাচেও নেই ময়াঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আগামিকাল শুক্রবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস। আর তার কয়েক ঘন্টা আগেই দুঃসংবাদ লোকেশ রাহুলদের শিবিরে। পেশির চোট না সারায় দিল্লি ক্যাপিটালস তো বটেই, এমনকি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও মাঠে নামা হচ্ছে না চলতি আইপিএলে সাড়া জাগানো পেসার ময়াঙ্ক যাদবের।

বৃহস্পতিবার দলের অনুশীলন শেষে লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার সাংবাদিকদের জানান, ‘’পায়ের পেশির চোট সম্পূর্ণ না সারায় দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ময়াঙ্কের খেলার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ১৯ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ময়াঙ্ক সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামতে পারবে বলে আশা করছি। আমরা চাই, প্রতিটি ম্যাচেই ময়াঙ্ককে খেলাতে। কেননা, ও হল আমাদের দলের অমূল্য সম্পদ।’

চলতি আইপিএলে তুখোড় ফর্মে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের ২১ বছর বয়সী পেসার। গত রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামার পর পেশিতে টান ধরে ময়াঙ্কের। এর ফলে তাঁকে মাঠ ছাড়তে হয়। মাত্র এক ওভার বল করতে পরেছিলেন। এক ওভারে ১৩ রান দেওয়ার পর ময়াঙ্ককে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। মাঠ ছাড়ার আগে লখনউয়ের ফিজিও-এর সঙ্গেও কথা বলতে দেখা যায় তরুণ পেসারকে। যে ওভারে ময়াঙ্ক ১৩ রান দিয়েছিলেন, সেই ওভারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি দুবার বল করতে পেরেছিলেন। অথচ আগের ম্যাচগুলিতে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার বেগে বল করতে দেখা গিয়েছে তাঁকে। ফলে ময়াঙ্ক যে তাঁর স্বাভাবিক ছন্দে ছিলেন না, এটাই তার প্রমাণ। উল্লেখ্য, চোট থাকার কারণেই রনজি ট্রফিতে দিল্লির হয়ে খেলতে পারেননি তরুণ পেসার। চোট সারিয়ে এবারের আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন ময়াঙ্ক। মাঠে নেমেই সকলকে চমকে দিয়েছিলেন তিনি।

 

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের