গুজরাতের বিজয়রথ থামাতে মরিয়া হায়দরাবাদ

আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা গুজরাত টাইটানস যেন অশ্বমেধের ঘোড়া।

Share:

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা গুজরাত টাইটানস যেন অশ্বমেধের ঘোড়া। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই নতুন দলটি এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ৩ ম্যাচ খেলে ৩টি-তেই জয় তুলে নিয়েছে। কোনও দলই তাদের বিজয় রথ থামাতে পারেনি। টুর্নামেন্টের ২১তম ম্যাচে তাদের প্রতিপক্ষ হল সানরাইজার্স হায়দরাবাদ। যারা গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ের স্বাদ পয়েছে। তবে গুজরাতের মতো দলকে হারানোটা কোনওভাবেই খুব একটা সহজ কাজ নয়। সেটা খুব ভালো করেই জানেন সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট। সিএসকে-কে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানির। গুজরাতের বিজয় রথ থামিয়ে দ্বিতীয় জয় তুলে নেওয়াই হল ২০১৬ সালের চ্যাম্পিয়নদের প্রধান লক্ষ্য।

ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই চমক দেখিয়ে চলেছে গুজরাত টাইটানস। গত ম্যাচে শেষ দুই বলে রাহুল তেওয়াতিয়ার দু’টি ছক্কা মেরে দুরন্ত জয় এনে দেন দলকে। যেটা টিমের আনত্মবিশ্বাসকে আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ওপেনার শুভমন গিল রয়েছেন স্বপ্নের ফর্মে। পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৪ রানের জন্য শতরান হাতছাড়া করেছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়ারা। বল হাতে চমক দিচ্ছেন রশিদ খান, মহম্মদ শামি, লকি ফার্গুসনরা।

অন্যদিকে, চেন্নাইয়ের বিরুদ্ধে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে সানরাইজার্স। ওপেনার অভিষেক শর্মা এবং কেন উইলিয়ামসন রানে ফেরায় অনেকটাই স্বস্তি পেয়েছে টিম ম্যানেজমেন্ট। রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরানরাও বদলে দিতে পারেন ম্যাচের রং। বল হাতে ভরসা জুগিয়েছেন ভুবনেশ্বর কুমার, টি নটরাজন এবং ওয়াশিনটন সুন্দর। তাই গুজরাতকে সহজে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবেন না তারা।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির