প্লে অফে যাওয়া নিশ্চিত করতে গুজরাতের বিরুদ্ধে নামছে হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার প্লে অফে যাওয়া নিশ্চিত করতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যে ১২টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ। এদিনের ম্যাচ যদি হায়দরাবাদ জেতে, তাহলে প্লে অফে যাওয়া প্যাট কামিন্সদের কাছে নিশ্চিত হয়ে যাবে।

এদিনের ম্যাচে প্রথম একাদশে খুব একটা পরিবর্তন আনছে না হায়দরাবাদ। অভিষেক শর্মা ও ট্রাভিস হেড ২ ওপেনারই দুর্ধর্ষ ফর্মে রয়েছে। এদিন এই ২ ব্যাটসম্যানের ওপরই ভরসা রাখছে হায়দরাবাদ। প্রথম ছয় ওভারে এই দুই ব্যাটসম্যানের আক্রমণাত্মক ব্যাটিং গত ম্যাচগুলিতে হায়দরাবাদকে অনেকটাই এগিয়ে দিচ্ছে। এদিনের ম্যাচেও যদি একইরকম পারফরমেন্স থাকে, তাহলে তা হায়দরাবাদের পক্ষে ভালোই হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে প্যাট কামিন্স ছাড়াও হায়দরাবাদের বোলিং বিভাগ টি নটরাজন ও ভুবনেশ্বর কুমারের ওপর নির্ভর করছে। জানা যাচ্ছে, এদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে উমরান মালিক ও জয়দেব উনটকারের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে।

অন্যদিকে ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে গুজরাত টাইটান্স। এই পরিস্থিতিতে কিছুটা হলেও চাপমুক্তভাবেই খেলতে নামবে শুভমন গিল, ঋদ্ধিমান সাহারা। এদিনই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামছে গুজরাত। জানা যাচ্ছে, এদিনের ম্যাচে গুরনুর ব্রার, মানব সুতার ও বিআর শরথের মতো নতুন খেলোয়াড়দের খেলানো হতে পারে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের