Prophet: হিন্দু-মুসলিম বুঝি না, আমি ভারতের প্রতিনিধি: নিখাত জারিন

একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আমার পরিচয় আমি একজন অ্যাথলিট। আমার কাছে কে হিন্দু আর কে মুসলিম সেটা বড় বিষয় নয়। আমি কোনও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি নই। কোনও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করি না। আমার পরিচয় আমি একজন ভারতীয়। আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করি। আমায় পদক দেওয়া হয় একজন ভারতীয় অ্যাথলিট হিসেবে।’ নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন (Nikhat Zareen) এই মন্তব্য করেছেন।

ধর্মে মুসলিম হওয়ার পরেও জারিন বেছে নিয়েছে বক্সিয়ের মতো খেলা। কিছুদিন আগে একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জারিন (Nikhat Zareen ) জানিয়েছিলেন, রক্ষণশীল পরিবারে জন্ম হওয়ায় অনেকেই ভবিষদ্বাণী করেছিলেন যে সে কোনওদিনই বক্সিংয়ের জগতে নাম করতে পারবে না। সেই মিথ ভেঙে জারিন শুধু নিজেকেই প্রতিষ্ঠিত করেনি, বক্সিং দুনিয়ায় রীতিমতো আলোড়ন তোলে। হিজাব বিতর্কে দেশ যখন তপ্ত, সেই সময় জারিনকে প্রশ্ন করা হয়েছিল, মুসলিম মহিলাদের হিজাব পরা তিনি সমর্থন করেন কি না? জবাবে জারিন (Nikhat Zareen ) বলেছিলেন, কে হিজাব পরবে আর কে পরবে না, সেটা একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে জোর করে কাউকে হিজাব পরতে বাধ্য করা যাবে না।

আপাতত জারিনের লক্ষ্য কমনওয়েলথ গেমসে নতুন কোনও মাইলফলক তৈরি করার। আর কয়েকদিন বাদেই বসবে কমনওয়েলথের আসর। নিজেকে পুরোপুরি অনুশীলনে সঁপে দিয়েছেন। জারিনকে (Nikhat Zareen ) নিয়ে আশা তৈরি হয়েছে।

আরও পড়ুন কবে ফিরতে চলেছেন কোর্টে, নিজেই জানালেন ফেডেরার

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়