কোন চ্যানেলে দেখবেন Champions Trophy? জানিয়ে দিল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই রয়েছে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ম্যাচ । মাঠে না গিয়ে কিংবা যেতে না পেরে ঘরে, অফিস বা যেকোনো জায়গাতেই  দেখতে পারবেন  খেলা ।  চ্যাম্পিয়নস ট্রফি কোথায় কোথায় সম্প্রচার হবে  তা জানিয়ে দিল আইসিসি  । 

Champions Trophy কোন চ্যানেলে  দেখতে পারবেন ? 

আইসিসির দেওয়া তথ্য অনুসারে,  ভারতে জিওস্টার নেটওয়ার্কে দেখা যাবে প্রতিটি  ম্যাচ । ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড় এই নয়টি ভাষা সহ ১৬টি ফিডে স্ট্রিম করা হবে। এছাড়াও পিটিভি ও টেন স্পোর্টসের মাধ্যমে এবং মাইকো ও তামাশা অ্যাপসের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা । 

পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে ক্রিকলাইফ ম্যাক্স এবং ক্রিকলাইফ ম্যাক্স -2 দেখা যাবে  চ্যাম্পিয়নস ট্রফি। এছাড়াও অস্ট্রেলিয়ার বাসিন্দারা  অ্যামাজন এবং দক্ষিণ আফ্রিকার বাসিন্দারা সুপারস্পোর্টে দেখতে পারবেন প্রতিটি ম্যাচ । একথায় বলা যায়, বিশ্বের যেকোন প্রান্ত থেকেই দেখা যাবে ICC Champions Trophy। 

উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ান ট্রফির আয়োজক পাকিস্তান । প্রতিটি ম্যাচ পাকিস্তানের তিনটি শহর (করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোর) এবং দুবাইতে অনুষ্ঠিত হবে।  ১৯ ফেব্রয়ারি প্রথম ম্যাচটি হবে করাচিতে । সেটি  ম্যাচটি হবে  পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে । অন্যদিকে ভারতীয় দল  প্রথম চ্যাম্পিয়ান ট্রফি  ম্যাচটি   খেলবে ২০ ফেব্রুয়ারি।  দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে টিন ইন্ডিয়া । 

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই