ঘুচল বৈষম্য, পুরুষ ও মহিলা বিশ্বকাপে সম পরিমাণ পুরস্কারের ঘোষণা আইসিসি’র

ক্রিকেট মহলে সুখবর! আর থাকবে না কোনও বৈষম্যতা। বিশ্ব ক্রিকেটে পুরুষ টিমের পাশাপাশি মহিলা টিমও পাবেন সমান সুযোগ-সুবিধা। পাবেন সমান সমান পুরস্কার, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করর ICC অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মহলে সুখবর! আর থাকবে না কোনও বৈষম্যতা। বিশ্ব ক্রিকেটে পুরুষ টিমের পাশাপাশি মহিলা টিমও পাবেন সমান সুযোগ-সুবিধা। পাবেন সমান সমান পুরস্কার, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করর ICC অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার থেকে বিশ্বকাপে পুরুষ ও মহিলারা সমান সমান পুরস্কার পাবে। অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে মহিলা T20 বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ শুরু। তার আগেই এমন ঘোষণা নিঃসন্দেহে ভারতের মহিলা ক্রিকেট টীমের কাছে আলাদাই উত্তেজনামূলক বার্তা। এবার থেকে বিশ্বকাপ ক্রিকেটে মহিলা ও পুরুষদের সমান সমান পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার ICC বিবৃতিতে জানিয়েছে যে, মহিলাদের T20 বিশ্বকাপের বিজয়ীদের ২.৩৪ মিলিয়ন ডলার পুরস্কৃত করা হবে। এর আগে মহিলাদের T20 বিশ্বকাপে ১ মিলিয়ন ডলার করে দেওয়া হয়েছিল। অর্থাৎ পুরস্কারের মূল্য প্রায় ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বছরের শুরুতে পুরুষদের T20 বিশ্বকাপে জিতেছে ভারত। তাঁরা নগদ পুরস্কার পেয়েছিলেন ২.৪৫ মিলিয়ন ডলার।

ICC বিবৃতিতে আরও জানিয়েছে যে, ICC মহিলা T20 বিশ্বকাপ হবে ২০২৪ সালের অক্টোবরে। এই খেলায় বিজয়ী টিম পুরুষদের মতোই অর্থ পুরস্কার পাবে। যা খেলাধুলার ইতিহাসে মাইলফলক। এই সিদ্ধান্তটি ২০২৩ সালের জুলাই মাসের ICC-র বার্ষিক সম্মেলনে নেওয়া হয়েছিল। অর্থাৎ এবার থেকে নারী-পুরুষ বিশ্বকাপ ক্রিকেটে বিজয়ী দল সমান পুরস্কার পাবে এবং রানার্স আপ পাবে ১.১৭ মিলিয়ন ডলার। পাশাপাশি এই পদক্ষেপটি মহিলাদের খেলাকে আরও অগ্রাধিকার দেওয়ার জন্যে নেওয়া হয়েছে। যাতে তাঁরা বিশ্ব ক্রিকেটে কখনই বৈষম্যতা না মনে করেন।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল