লড়লেন শুধু শান্ত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩৬ রানে থামল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি রাওয়ালপিন্ডি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় বড় রানের ইনিংস গড়তে পারল না বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৭৭) আর জাকের আলি ছাড়া আর কোনও ব্যাটারই বড় রান পাননি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রানেই থামল টাইগারদের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে মিশেল ব্রেসওয়েল ১০ ওভারে মাত্র ২৬ রান খরচ করে ৪টি উইকেট পকেটে পুরেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুটা খুব একটা খারাপ করেননি দুই বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন। আত্মবিশ্বাস নিয়ে খেলে রান মেশিনকে সচল রেখেছিলেন তারা।  কিন্তু নবম ওভারে আচমকা মিশেল ব্রেসওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তানজিদ। তাঁর ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২৪ রান। তিন নম্বরে নামা মেহেদী হাসান মিরাজও ভাল খেলছিলেন। কিন্তু উইল ও’রুর্কের বলে মিড–অনে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। আউট হওয়ার আগে করে যান ১৪ বলে ১৩ রান। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে টানার চেষ্টা করেছিলেন নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়। কিন্তু ভারতের বিরুদ্ধে শতরান করা হৃদয় বেশিদূর এগোতে পারেননি। মিশেল  ব্রেসওয়েলের অফ স্টাম্পের বাইরের বল কভারের উপর দিয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের তালু বন্দি হন। ২৪ বলে মাত্র ৭ রান করেন হৃদয়।

বাংলাদেশের সমর্থকরা যার দিকে হা-পিত্যেশ করে তাকিয়ে ছিল, সেই অভিজ্ঞ মুশফিকুর রহিমও ব্যর্থ হন। ব্রেসওয়েলের বলে ঠিকমতো ব্যাট লাগাতে না পেরে ডিপ মিড উইকেটে রাচিন রবীন্দ্রের হাতে সহজ ক্যাচ তুলে দেন। ৫ বলে মাত্র ২ রান করে ফেরেন। একের পর এক সতীর্থের আসা-যাওয়া অবাক বিস্ময়ে দেখতে থাকেন টাইগার অধিনায়ক নাজমুল। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁদেই তুলে নেন। মিচেল স্যান্টনারকে ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়ে সিঙ্গল নিয়ে একদিনের ক্রিকেটে নিজের দশম অর্ধশতরান পূর্ণ করেন টাইগার অধিনায়ক। চোট কাটিয়ে দলে ফেরা মাহমুদউল্লাহ ফের হতাশ করলেন ব্যাট হাতে। ১৪ বলে ৪ রান করে ফিরে গেলেন।  ধৈর্য্য হারিয়ে ও’রুর্কের বলে পুল করতে গিয়ে বল আকাশে তুলে দিয়ে সাজঘরে ফেরেন নাজমুল। যাওয়ার আগে করেন ৭৭ রান।

আট নম্বরে নামা রিশাদ হোসেন হাত খুলে খেলার চেষ্টা করেন। জাকের আলির সঙ্গে জুটি বেঁধে ৩৩ রান যোগ করেন। ২৫ বলে ২৬ রান করে আউট হয়ে যান রিশাদ। ফলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব পড়ে জাকেরের উপরে। তাসকিন আর তিনি অষ্টম উইকেটে জুটি বেঁধে কিউই বোলারদের বিষাক্ত আক্রমণ সামাল দেন। দুজনে ৩৫ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ৪৯তম ওভারে অকারণে রান নিতে গিয়ে আউট হয়ে যান জাকের আলি (৪৫)। শেষ ওভারের দ্বিতীয় বলে ফিরে যান তাসকিন আমেদ (১০)।

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা