ইতিহাস গড়লেন ডাকেট, অস্ট্রেলিয়াকে ৩৫২ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: বেন ডাকেটের ইতিহাস গড়া শতরান ও জো রুটের অনবদ্য ৬৮ রানের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড়ে চড়ল ইংলিশরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট খুঁইয়ে ৩৫১ রান তুলল জস বাটলার বাহিনী। অস্ট্রেলিয়ার দুর্বল বোলিং লাইনকে নিয়ে ছেলেখেলা করলেন ইংলিশরা।  

টসে জিতে এদিন প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক স্টিভ স্মিথ। শুরু থেকেই ঝড় তোলার চেষ্টা করেন ফিল সল্ট। যদিও বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি। দ্বিতীয় ওভারে বেন ডোয়ারশুইসের ভিতরে ঢোকা বল মিড উইকেটে পাঠাতে চেয়ে অ্যালেক্স ক্যারির তালুবন্দি হয়ে মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন। ইংলিশদের দ্বিতীয় ধাক্কাটাও দেন ডোয়ারশুইস। জেইমি স্মিথকে  (১৫) বোকা বানান। কাকতালীয়ভাবে স্মিথের ক্যাচও নেন ক্যারি। ৬ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে কানিকটা চাপে পড়ে যায় ইংলিশরা। কিন্তু সেখান থেকে ম্যাচের রং পাল্টে দেন বেন ডাকেট ও জো রুট। দুজনে জুটি বেঁধে অজি বোলারদের অবলীলাক্রমে শাসন করতে থাকেন। আইসিসির কোনও প্রতিযোগিতায় এদিনই অভিষেক ঘটেছিল ডাকেটের। আর অভিষেক ম্যাচেই ৫০ বলে ৫০ রান করে নজির গড়েন। খানিকবাদে ৫৬ বলে নিজের ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান জো রুট। একদিনের ক্রিকেটে নিজের ৪১ তম অর্ধশতরান পূর্ণ করেন ইংল্যান্ডের অন্যতম ব্যাটিং স্তম্ভ।

দুই ব্যাটারের অপ্রতিরোধ্য ব্যাটিং অজি আধিনায়কের কপালে চিন্তার ভাঁজ ফেলে। শেষ পর্যন্ত জো রুটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ১৫৮ রানের জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। যদিও রুটকে আউট দেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। বলটা মিডল স্টাম্পে পড়ে লেগ স্টাম্পে যাচ্ছিল। আম্পায়ার আহসান রাজা তাকে আউটের সিদ্ধান্ত দেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রুট। আউট হওয়ার আগে ৭৮ বলে করেন ৬৮ রান। তবে রুট ফিরলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন ডাকেট। স্পেনসার জনসনকে টানা দুটি চার মেরে পৌঁছে যান শতরানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি, সব মিলিয়ে তৃতীয়।

জো রুট বিদায় নেওয়ার পরে হ্যারি ব্রুকও (৩) দ্রুত ফেরেন। ইংল্যান্ড আধিনায়ক জস বাটলার এর পরে ডাকেটের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। তবে তাঁকে ২৩ রান করেই ফিরতে হয়। লিয়াম লিভিংস্টোন করেন ১৪ রান। ৪৮তম ওভারে বল করতে এসে ডাকেটকে (১৪৩ বলে ১৬৫) ফেরান মারনুশ লাবুশানে। ততক্ষণে অবশ্য আইসিসির কোনও প্রতিযোগিতায় দেড়শো রানকারী ব্যাটার হিসাবে নিজের নাম খোদাই করে ফেলেছেন ডাকেট। শেষের দিকে চালিয়ে খেলে জোফ্রা আর্চার (১০ বলে ২১) দলকে সাড়ে তিনশো রানের গণ্ডি পার করিয়ে দেন।    

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম