আইসিসির শাস্তির মুখে পড়ল দুই দলই, বাদ গেলেন না শুভমনও

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারত। কিন্তু ম্যাচ হারার পাশাপাশি স্লো বোলিংয়ের জন্য আইসিসির জরিমানার কবলে পড়ল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তবে সূত্রের খবর, শুধু ভারতই নয়, জরিমানার কবলে পড়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াও। তবে ভারতকে দিতে হবে দলগত ম্যাচ ফিজ-এর পুরোটাই। আর অস্ট্রেলিয়াকে দিতে হবে ম্যাচ ফিজের ৮০ শতাংশ।

উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী স্লো ওভারের জন্য প্রতি ওভারে ম্যাচ ফিজের ২০ শতাংশ জরিমানা হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ওভারের সংখ্যা বেশি হয়েছে তাই দুই দলের ক্ষেত্রেই জরিমানা বৃদ্ধি পেয়েছে। তবে আইসিসির এই জরিমানার সিদ্ধান্ত রোহিত এবং কামিন্স দুই অধিনায়কই মেনে নিয়েছেন।

এর পাশাপাশি আইসিসির জরিমানার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। কারণ দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় ১৮ রানের মাথায় শুভমন ক্যামরন গ্রিনের হাতে ক্যাচ আউট হন। যে আউট নিয়ে শুভমন আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আতস কাঁচের ছবি দিয়ে অসন্তোষ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তারফলেই এই ভারতীয় ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আচরণবিধি লেভেল ওয়ান অনুযায়ী নুন্যতম শাস্তি হচ্ছে আনুষ্ঠানিকভাবে তিরস্কার কিংবা সর্বোচ্চ ম্যাচ ফিজের ৫০ শতাংশ জরিমানা, অথবা ১টি কিংবা দুটি ম্যাচের পয়েন্ট কাটা যাওয়া। যদি কোনও খেলোয়াড় ২৪ মাসের মধ্যে দুই বা চারের বেশি ডিমেরিট পয়েন্ট পান, তা হলে সে ক্ষেত্রে সাসপেনশনের পর্যায়ে রূপান্তরিত হন তিনি। দুটি সাসপেনশন পয়েন্টের আওতায় পড়লে একটি টেস্ট, দুটি একদিনের ম্যাচ ও দুটি টি-২০টি ম্যাচে খেলতে পারবেন না ওই খেলেোয়াড়।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের